ফের জেল থেকে ২১ দিনের ছুটি ‘ধর্ষক’ রাম রহিমের, কার সঙ্গে ফিরলেন ডেরায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ২১ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। হরিয়ানা সরকারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর বুধবার সকালে সিরসা জেরায় পৌঁছন রাম রহিম। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার ডেরায়।

জানা গিয়েছে, হানীপ্রীত নিজে রাম রহিমকে নিয়ে যেতে এসেছিলেন। সিরসা ক্যাম্পেই বর্তমান তিনি থাকবেন বলে সূত্রের খবর। ২৯ এপ্রিল ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠা দিবস। তার আগে রাম রহিমের এই মুক্তি অনেক স্বস্তি দিয়েছে। ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠা দিবসে একটি বড় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এর আগে, দিল্লি নির্বাচনের আগে রাম রহিম ৩০ দিনের প্যারোলে বেরিয়ে এসেছিলেন। এইভাবে, গত ৭ বছরে রাম রহিম ১৩ জেল থেকে বেরিয়ে এসেছেন। ২০১৭ সালের আগস্টে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ডের পর ২৮ জানুয়ারি তাকে ৩০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়।

সূত্রের খবর, প্রথমে তিনি সিরসায় নিজের ক্যাম্পে ১০ দিন ছিলেন। তারপরে সেখান থেকে তিনি উত্তর প্রদেশের বাগপতে চলে যান। হরিয়ানা নির্বাচনের আগে ৫ অক্টোবর তাকে ২০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। ২ সেপ্টেম্বর সেই প্যারোল শেষ হয়। এর আগে রাম রহিমের দত্তক কন্যাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারোলের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ২০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। পাশাপাশি রাম রহিমের যৌন ‘কেলেঙ্কারি’ প্রকাশ্যে নিয়ে আসায় খুন হন সাংবাদিক রাম চান্দের প্রজাপতিও। সেই মামলাতেও দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান। রাম রহিম বর্তমানে চণ্ডীগড় থেকে ২৫০ কিলোমিটার দূরে রোহতকের সুনারিয়া  কারাগারে রয়েছেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের