‘এ তো পুরো আমার মেয়ে’, টলিউডের এই অভিনেত্রীর মধ্যে প্রয়াত কন্যাকে খুঁজে পেলেন মৌসুমী

কে সেই ভাগ্যবতী? আসলে পয়লা বৈশাখে মুক্তি পাবে মৌসুমী চট্টোপাধ্যায়ের ছবি ‘আড়ি’। সেই ছবিতেই তাঁর সঙ্গে অভিনয় করছেন সংঘশ্রী সিনহা মিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের এক অভিনেত্রীর মধ্যে প্রয়াত মেয়েকে খুঁজে পেলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি, উভয় জগতের একজন প্রথম সারির অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বাঙালি হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে একসময় রাজ করেছেন তিনি, একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে বাইরে থেকে তিনি যতটা প্রাণোচ্ছ্বল, ভিতরে ভিতরে ততটাই দুঃখী অভিনেত্রী। খুব ছোট বয়সে অভিনয়ে আসা তাঁর, এবং খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কিংবদন্তি সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ তিনি। বিখ্যাত রবীন্দ্র গায়ক জয়ন্ত মুখোপাধ্যায় তাঁর স্বামী। দুই কন্যা সন্তানের জননী মৌসুমী। তবে দুঃখের বিষয় ২০১৯ সালেই মারা গিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়ের বড় মেয়ে। তিনি ডায়বেটিকের রোগী ছিলেন। ২০১৮ সাল থেকেই কোমায় ছিলেন। অবশেষে ২০১৯ সালে মারা যান মৌসুমী চট্টোপাধ্যায়ের বড় মেয়ে পায়েল। সেই মেয়েকে এবার তিনি বাংলার এক অভিনেত্রীর মধ্যে খুঁজে পেলেন।

তাঁকে দেখা মাত্রই মৌসুমী বলে উঠলেন, ‘ওমা তোর গালগুলো ফোলা-ফোলা, একদম আমার মেয়ের মতো।’ কে সেই ভাগ্যবতী? আসলে পয়লা বৈশাখে মুক্তি পাবে মৌসুমী চট্টোপাধ্যায়ের ছবি ‘আড়ি’। সেই ছবিতেই তাঁর সঙ্গে অভিনয় করছেন সংঘশ্রী সিনহা মিত্র। অল্প সময়েই মৌসুমীর মন জয় করে নিয়েছিলেন তিনি। বাংলা টেলিভিশনের একজন পরিচিত মুখ সংঘশ্রী। বেশীরভাগ সিরিয়ালে তাঁকে খলনায়িকা, বা ফানি চরিত্রে দেখা যায়। তাঁকে দেখেই নাকি মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়ের। বিষয়টি নিজেই জানালেন সংঘশ্রী। ‘আড়ি’ ছবিতে মৌসুমীর সঙ্গে প্রধান ভুমিকায় অভিনয় করছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত। পুরো ছবি জুড়েই মা ও ছেলের গল্প। মা মৌসুমীর স্মৃতি ফেরাতেই ছেলে যশের অদম্য লড়াই।

সেই ছবিতেই ছোট্ট চরিত্রে অভিনয় করছেন সংঘশ্রী সিনহা মিত্র। তাঁকে দেখা যাবে পরিচারিকার চরিত্রে। তাঁর সিন রয়েছে মাত্র দুটি। দুটিই মৌসুমীর সঙ্গে। আর মৌসুমীর সঙ্গে শুটিংয়েই দারুণ অভিজ্ঞতা হয়েছে সংঘশ্রীর। তিনি বলেন, খুবই মজার মানুষ মৌসুমী ম্যাম। চট করে সকলকে আপন করে নিতে জানেন তিনি। প্রথম দেখাতেই তাঁর গাল টিপে তিনি বলেন, ‘ওমা তোকে আমার মেয়ের মতো দেখতে রে।’ পাশাপাশি শুটিংয়ের সময় ‘গসিপ’-এর ঝুলি নিয়ে বসতেন মৌসুমী। ৪-৫ ঘণ্টা শুটিং যেন মুহূর্তেই কেটে যেত। এই স্মৃতিটা তিনি রেখে দিতে চান আজীবন। প্রণাম করতে চাইলেই সংঘশ্রীকে মৌসুমী বলতেন, ‘অ্যাই, আমার পায়ে হাত দিচ্ছিস কেন, আমি তোর চেয়েও বয়সে ছোট।’ খুবই মজার মানুষ তিনি। সংঘশ্রীর স্বামী রোহনের সঙ্গেও দেখা করছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২