পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, গণনা ১০ মার্চ

শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি ওই তিন রাজ্যে ভোট নেওয়া হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা। তিন রাজ্যেই ১০ মার্চ ভোট গণনা হবে।

পাঁচ বছর আগে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভার ১১৭ আসনে ভোট নেওয়া হয়েছিল। ওই বিধানসভা ভোটে শিরোমণি অকালি দল ও বিজেপির জোট সরকারকে ক্ষমতা থেকে হঠিয়ে পঞ্চ নদের তীরে দশ বছর বাদে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। যদিও অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বর্তমানে পঞ্জাবে যথেষ্টই নড়বড়ে কংগ্রেস। বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী, শিখ সম্প্রদায় অধ্যুষিত রাজ্যে এবার ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। কংগ্রেসকে হঠিয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

পাঁচ বছর আগে উত্তরাখণ্ডে বিধানসভা ভোট হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। ৭০ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৭ আসনে জিতে কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু গত পাঁচ বছরে বিজেপি সরকারের কাজকর্মে সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে। দলের অভ্যন্তরীণ খেয়োখেয়ির কারণে মাত্র কয়েক মাসের মধ্যে তিন তিন জনকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে বাধ্য হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসের চেয়ে বিজেপি সামান্য এগিয়ে থাকলেও পাশার দান যে কোনও মুহুর্তে উল্টে যেতে পারে।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা জানান, পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়া বিধানসভায় এবার এক দফায় ভোট নেওয়া হবে। ২১ জানুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ওইদিন থেকেই মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ২৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরের দিন ২৯ জানুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ৩১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু