দিঘার সমুদ্রের জলে ভেসে আসা জগন্নাথ দেবের মূর্তির রহস্য সামনে এল

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: রবিবার বিকেলে দিঘার মাইতিঘাটের কাছে উদ্ধার হওয়া জগন্নাথ দেবের মূর্তির আসল রহস্য সামনে এল।এই ঠাকুরটি এক বছর ধরে পূজিত হচ্ছিলেন দিঘা থানার(Digha P.S.) খালাল গোবরা গ্রামের বাসিন্দা, কল্পনা জানার বাড়িতে। এলাকার ছোট বাচ্চারা কুড়িয়ে এনে ওই ঠাকুর ওই এলাকার দুর্গা মন্দিরে বসিয়ে দিয়েছিলেন। গত দূর্গা পূজার সময় ওই জগন্নাথ দেবকে(Jagannah Dev) রং করা হয়েছিল।সেই ঠাকুরের হাত এবং মাথায় কিছুটা ক্ষত হয়ে যাওয়ায় কল্পনা দেবী পন্ডিতের কাছে গিয়ে জানতে পারেন দূর্গা মন্দিরে জগন্নাথ দেবের পূজা করা সঠিক নয়। সেই সঙ্গে মাথা এবং হাতে ফাটল ধরায় সেই ঠাকুরকে পুজো করা সম্ভব নয়। তাই তারা রবিবার দুপুর দুটোর নাগাদ এলাকার ছোট বাচ্চাদের দিয়ে দিঘা সমুদ্রে ভাসিয়ে দেন। আর সেই ঠাকুর উদ্ধারকে ঘিরে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া। তাই এরমধ্যে আর কোন অলৌকিকতা নেই বলে, জানিয়ে দেন।কল্পনা জানা।ইতিমধ্যে সমুদ্রের জলে ভেসে আসা এই জগন্নাথ দেবকে এক ব্যবসায়ী নিয়ে গিয়ে পূজো করা শুরু করেছেন। সে ব্যাপারে অবশ্য কোনো আপত্তি নেই কল্পনা দেবীর।

তবে তারা আর ভেঙে যাওয়া ওই জগন্নাথ দেবকে দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রবিবার দিঘার ঘাটে ভেসে আসে প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি। সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে।আর তা দেখতে ভিড় জমায় কৌতুহলী পর্যটকরা। মন্দির উদ্বোধনের মাত্র ক’দিন আগে এমন ঘটনার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও, স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে।মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে। ২৯ এপ্রিল যজ্ঞ এবং ৩০ এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আরও অনেক ভিভিআইপি। থাকবেন বিভিন্ন সাধু সন্ন্যাসী ও যোগীরা।এই সময়ে হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দেয়। অনেকেই একে শুভ লক্ষণ হিসেবে দেখেন। এদিকে,ইতিমধ্যে দিঘাতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিঘার সমস্ত সরকারি গেস্ট হাউস অতিথিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় যান চলাচল আগের দিন থেকে নিয়ন্ত্রণ করা হবে।

ইতিমধ্যে দিঘার নিরাপত্তা এবং জগন্নাথ মন্দিরে উদ্বোধন ইত্যাদিকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক হয়েছে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠান কোটা রাজ্যে সম্প্রচারিত করা হবে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য পুলিশ সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ,ড্রোনের মাধ্যমে নজরদারি এবং পুলিশের কন্ট্রোল রুম অস্থায়ীভাবে তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের সন্নিকটে। এই মন্দির উদ্বোধন হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে দিঘা সমুদ্র সৈকত আরো আকর্ষণীয় হয়ে উঠবে। থাকছে সেখানে প্যারা, খাজা সহ নানা ধরনের জগন্নাথ মহাপ্রভুকে ভোট দেওয়ার জন্য মিষ্টি বিক্রির দোকান। বহু মানুষ এই দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রুজি রোজগার করতে পারবে। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার পুরীর মন্দিরের পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দির সাধারণ মানুষের কাছে এক আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে মনে করছেন ভ্রমণ পিপাসু আমজনতা। পশ্চিমবঙ্গের টুরিস্ট সংস্থাগুলিও অন্যান্য তীর্থস্থান ঘোরানোর পাশাপাশি পর্যটকদের দিঘার জগন্নাথ মন্দির দর্শন করানোর প্যাকেজ তৈরি করবে বলে জানা গিয়েছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও