আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপাকে পরীমণি, মারধরের অভিযোগ এনে মামলা দায়ের পরিচারিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিচারিকাকে মারধরের ঘটনায় আরও বিপাকে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। থানায় অভিযোগ জানানোর পরে এবার বিতর্কিত নায়িকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন নির্যাতিতা পরিচারিকা পিঙ্কি আক্তার। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নাজকমিন আক্তারের এজলাসে পরীমণি ও তাঁর পুরুষ সঙ্গী সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই আর্জির প্রেক্ষিতে অভিযযোগের তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে গত ৪ এপ্রিল ভাটরা থানায় লিখিত নালিশ জানান নির্যাতিতা পিঙ্কি আক্তার। অভিযোগপত্রে তিনি জানান ‘২০২৪ সালের মার্চে কাদের এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে পরীমণির বাড়িতে গৃহপরিচারিকার দায়িত্ব পান। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বললেও ঢাকাই নায়িকার বাড়িতে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। তাছাড়া নিয়ম ভেঙে দিনে ও রাতে রান্নার কাজ করানো হতো মুখ বুঝেই নায়িকা ও তার পুরুষ সঙ্গীর বায়নাক্কা সহ্য করে যাচ্ছিলেন। গত ২ এপ্রিল দুপুর ১টায় পরীমণি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।’

নির্যাতিতার অভিযোগ, ‘গালিগালাজের প্রতিবাদ করায় পরীমণি ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়িভাবে চড়-ঘুষি মারতে থাকেন। বেধড়ক মারধরে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পরে হাসপাতালে নেওয়ার জন্য নায়িকাকে অনুরোধ জানালেও কোনও সাড়া পাওয়া যায়নি। উল্টে পরীমণিকে উসকে দেন তার শয্যাসঙ্গী সৌরভ। শেষ পর্যন্ত ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।’ গত ৪ এপ্রিল ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা সত্বেও পরীমণির বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়েই এদিন আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা পরিচারিকা। যদিও পরিচারিকা পিঙ্কি আক্তারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পরীমণি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ