কোলাঘাটের তিনটি ভ্রমণ সংস্থার ১০০ জন পর্যটক আটকে রয়েছেন কাশ্মীরে

Share:

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের তিনটি ভ্রমণ সংস্থা প্রায় ১০০ জন পর্যটক নিয়ে গিয়েছেন কাশ্মীরে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো চলছে। উৎকণ্ঠায় রয়েছে সমস্ত পরিবার।যেহেতু মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গী হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত।ভারতবর্ষের বিভিন্নপ্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা কাশ্মীরে। মঙ্গলবারের নির্মম জঙ্গী হামলার পর কোলাঘাট(Kolaghat) এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় ১০০ জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে।

মঙ্গলবার তারা পেহেলগাঁও এলাকায় ছিল বলে জানা গেছে।তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর। তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত। তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছেনা।তবে কোলাঘাটের একটি সংস্থার মাধমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।সবমিলিয়ে রীতিমতো উৎকন্ঠায় পরিবারগুলি। কারণ ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় আর সংবাদপত্র ও ডিজিটাল মাধ্যমে মানুষজন দেখেছে রক্তাক্ত ভূ – স্বর্গে কিভাবে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। সেই ঘটনায় শিউরে উঠেছেন প্রত্যেকে। কারো স্ত্রী’র সামনে তার স্বামীকে, কারোর সন্তানের সামনে তার বাবাকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা।

পরিচয় জেনে আধার কার্ড দেখে হিন্দু কিনা যাচাই করে জঙ্গিদের আগ্নেয়াস্ত্র গর্জে উঠেছে নিরীহ পর্যটকদের ওপর। তাই যারা এখন ভূস্বর্গে ঘুরতে গেছেন তাদের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলেই চরম উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে। কোলাঘাটের ক্ষেত্রেও সেই একই দৃশ্য। নির্বিঘ্নে যতক্ষণ এই ১০০ জন পর্যটক সুস্থ শরীরে রাজ্যে না ফিরে আসছে ততক্ষণ উৎকণ্ঠা শেষ নেই সকলের। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সেখানে আটকে পড়া বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে নবান্ন। যারা সুস্থ রয়েছেন তাদের রাজ্যে ফিরিয়ে আনতে চলছে তথ্য আদান প্রদানের পালা ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও