আতঙ্কে কাশ্মীর ছাড়ার হিড়িক পর্যটকদের, বিমান ভাড়া বেড়ে ৮১ হাজারে

কাশ্মীর ছাড়ছে পর্যটকরা। সুযোগে বিমান ভাড়া ঠেকেছে ৮১ হাজারে। শ্রীনগর থেকে কলকাতা বিমান ভাড়া দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৩৮ টাকা (ওয়ান স্টপ)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হামলার জের! কাশ্মীর ছাড়ছে পর্যটকরা। সুযোগে বিমান ভাড়া ঠেকেছে ৮১ হাজারে। শ্রীনগর থেকে কলকাতা বিমান ভাড়া দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৩৮ টাকা (ওয়ান স্টপ)। শ্রীনগর থেকে কলকাতা (টু স্টপ) বিমান ভাড়া ঠেকেছে ৭৩ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে শ্রীনগর থেকে নয়াদিল্লি (ওয়ান স্টপ) পর্যন্ত বিমান ভাড়া দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৪ টাকা। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেই কাশ্মীর ছাড়ার ধুম উঠেছে পর্যটকদের। জানা গিয়েছে, বুধবার সকালে মাত্র ৬ ঘন্টার শ্রীনগর থেকে বিমান ধরেছেন তিন হাজারেরও বেশি মানুষ।

প্রচণ্ড উৎকন্ঠা নিয়ে যেভাবেই হোক বাড়ি পৌঁছতে চাইছেন সকলে। আর পর্যটকদের এমন উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কের সুযোগে বিমান ভাড়া এক ধাক্কায় আকাশ ছুঁয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের ঝড় উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ভাড়া সাধ্যের মধ্যেই রাখতে হবে। সরকার বিষয়টা নজরে রাখছে। এরপরেই যাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো একাধিক বিমান পরিবহণকারী সংস্থাগুলি। এক্ষেত্রে বিমান সংস্থাগুলি জানিয়ে দিয়েছে, ২২ এপ্রিল বা তার আগে যে সকল পর্যটকরা শ্রীনগরের যাওয়া-আসার টিকিট কেটেছেন, তাঁরা ৩০ এপ্রিল পর্যন্ত টিকিট বাতিল বা রিশিডিউলের ক্ষেত্রে ছাড় পাবেন। বাড়তি কোনও টাকা কাটা হবেনা।

একাধিক দেশীয় বিমান পরিবহণকারী সংস্থাগুলি জানিয়েছে, ঠিক এপ্রিল-মে মাস নাগাদ কাশ্মীরে পর্যটকদের ভিড় জমে। প্রতি সপ্তাহে ৬০-৭০ হাজার যাত্রী শ্রীনগরে আসেন। কিন্তু, সম্প্রতি পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে ১৫ হাজার টিকিট বাতিল বা রিশিডিউলের আবেদন জমা পড়েছে। সে ক্ষেত্রে সকলেই টাকা ফেরত পাবেন। যদিও এখনও পর্যন্ত কাশ্মীরে প্রায় ৬০ হাজারের বেশি পর্যটক রয়েছেন। বুধবার গোটা দিনে প্রায় ৩ হাজার ৩৩৭ জন যাত্রী শ্রীনগর ছেড়েছেন। এদিকে বিমানের ভাড়া এত টাকা শোনার পরেই পাত্তাড়ি গুটিয়ে ট্রেন, বাস, ব্যক্তিগত বা ভাড়ার গাড়িতে করে বাড়ি ফিরছেন বহু পর্যটকেরা। সেই কারণে চিন্তায় ঘুম ছুটেছে ট্রাভেল এজেন্টদের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২