শুভেন্দুর দুর্গে বিজেপিতে ফের ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে ৮৩৩ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তালুক হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন চওড়া হচ্ছে। দলের ভাঙনে যেমন বিজেপি নেতার কপালে চিন্তার ভাঁজ বাড়ছে, তেমনই চওড়া হচ্ছে শাসকদলের নেতাদের মুখের হাসি। বিজেপিতে লাগাতার ভাঙনে তাঁরা আত্মবিশ্বাসী আগামী বিধানসভা ভোটে শুভেন্দুকে তার গড়েই ভূমিশয্যা নেওয়াতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হলদিয়ায় সম্প্রীতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। ওই সভাতেই হলদিয়া, তমলুক নন্দীগ্রাম ও মহিষাদল বিধানসভা কেন্দ্রের ৮৩৩ জন বিজেপি নেতা-কর্মী ঘাসফুল শিবিরে যোগ দেন। এদের অনেকেই বিজেপির মণ্ডল ও বুথ স্তরের পদাধিকারী ছিলেন। দলত্যাগী ৮৩৩ জনের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ১০০ বিজেপি নেতা-কর্মী রয়েছেন। সভায় উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল,  মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, তৃণমূল নেতা তন্ময় ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

গত ১০ মার্চ শুভেন্দুর দুর্গে ভাঙন ধরিয়ে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে দলে টেনেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই ধাক্কা সামলে ওঠার আগে গত ২১ মার্চ বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের চার সদস্য। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরির হাত ধরেই দলবদল করেন। এমনিতে কাঁথি সমবায় ব্যাঙ্ক,,  কৃষি সমবায় ব্যাঙ্ক-সহ একাধিক সমবায় সমিতির নির্বাচনে ঘাসফুলের ঝড়ে কর্পূরের মতো উবে গিয়েছে বিরোধীরা। দলের হাল ভাল নয় বুঝতে পেরে অনেকেই বিধানসভা ভোটের আগে ফুলবদল করছেন। বিরোধী দলনেতাকে চাপে ফেলতে তাঁর দুর্গের ভিত নড়বড়ে করে দিতে যে মরিয়া তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২