পহেলগাঁওকাণ্ডে বড় সাফল্য পুলিশের, সন্দেহভাজন খচ্চর চালক আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হানার সঙ্গে জড়িত সন্দেহে এক খচ্চর চালককে আটক করেছে পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক মহিলা পর্যটকের ভিডিও ফুটেজ দেখেই শুক্রবার (২৫ এপ্রিল) গান্ডেরবালের গোহিপোরা রেজন থেকে খচ্চর চালক আয়াজ আহমেদকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে জেরা করতে শুরু করেছেন। বৈসরনের রিসর্টের জঙ্গি হানার সঙ্গে কতটা সম্পৃক্ততা রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনের এক রিসর্টে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ)-এর সন্ত্রাসীরা। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ২৮। ইতিমধ্যেই ঘটনায় জড়িত চার জঙ্গির ছবি প্রকাশ করার পাশাপাশি তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। হামলায় জড়িত জঙ্গিদের আশ্রয় দেওয়া ও সহযোগিতা করার জন্য কাশ্মীরের দুই জঙ্গি আদিল শেখ ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণ ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

পহেলগাঁওকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে দেশ যখন তোলপাড় ঠিক তখনই সমাজমাধমে এক মহিলা পর্যটকের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে মহিলাকে বলতে শোনা গিয়েছে ‘গত ২০ এপ্রিল বৈসরনে ঘুরতে গিয়েছিলাম। তখনই এক খচ্চর চালক আমার ধর্ম-জাত সহ আজব বিষয় নিয়ে জানতে চান। আচমকাই ওই খচ্চর চালকের মোবাইলে অন্য একজন ফোন করেন। ফোনে খচ্চর চালককে বলতে শুনি, ‘প্ল্যান-এ ব্রেক ফেল, প্ল্যান বি-৩৫ বন্দুক মে ভেজা হুঁ। ঘাস মে ছুপি হ্যায়।’ আমি ওই কথা শুনছি বুঝতে পেরেই স্থানীয় ভাষায় কথা বলতে শুরু করেন।’ নিমিষেই ওই মহিলার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সন্দেহভাজন খচ্চর চালকের ছবিও তুলে ধরেন ওই মহিলা পর্যটক। শোরগোল শুরু হতেই হুঁশ ফেরে জম্মু-কাশ্মীর পুলিশের। গান্ডেরবাল পুলিশের তরফে সন্দেহভাজন খচ্চর চালককে শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা পর্যটকের ভিডিওতে যে খচ্চর চালককে দেখা গিয়েছে তিনি আর কেউ নন আয়াজ আহমেদ। সোনমার্গে তুষারাবৃত এলাকাতেই খচ্চর চালকের কাজ করেন। কী কারণে হামলার দুই দিন আগে বৈসরনে গিয়েছিলেন আয়াজ কেন মহিলা পর্যটকের ধর্ম-জাত ও হিন্দুদের ধার্মিক স্থল নিয়ে প্রশ্ন করেছেন তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন