দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে ‘Zomato’-এর ১৫ মিনিটের ‘Quick & ‘Everyday’ পরিষেবা

বন্ধ হয়ে যাচ্ছে ফুড ডেলিভারি সংস্থা 'Zomato'-এর কুইক সার্ভিস এবং এভরিডে পরিষেবা। অর্থাৎ ১৫ মিনিটে আর খাবার পৌঁছে দেবে না Zomato।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ হয়ে যাচ্ছে ফুড ডেলিভারি সংস্থা ‘Zomato’-এর কুইক সার্ভিস এবং এভরিডে পরিষেবা। অর্থাৎ ১৫ মিনিটে আর খাবার পৌঁছে দেবে না Zomato। পাশাপাশি ‘ঘরের রান্না করা খাবার ডেলিভারি’ পরিষেবাও বন্ধ করছে Zomato। সম্প্রতি Zomato এবং ব্লিঙ্কিট মালিকাধীন খাদ্য সরবরাহ সংস্থাটি ২০২৪-২৫ অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। সেখানেই বলা হয়েছে, জোমেটো কুইক এবং এভরিডে বন্ধ করে দিচ্ছে। কারণ এই ব্যবসায় তাঁরা কোনও লাভ দেখতে পাচ্ছে না। ২০০৮ সালে চালু হয়েছিল Zomato-র খাদ্য সরবরাহ। যা যুগান্তকারী আবিষ্কার ছিল। কারণ এর আগে কেউ ভাবতে পারেননি যে, খাবার বাড়িতে বসে অর্ডার দিলেই তা পৌঁছে যাবে হাতের মুঠোয়। ডিজিটাল দুনিয়ার এটি একটি অসাধ্য সাধন। দিনে দিনে এই ফুড ডেলিভারি সংস্থার জনপ্রিয়তা বাড়তে থাকে। কারণ এই পরিষেবা চলে ২৪ ঘন্টা।

যাতে খাবার ডেলিভারি সুবিধার কোনও বিরাম নেই। যাই হোক, ২০২৫ সালের জানুয়ারি থেকে জোমেটো তাঁদের ১৫ মিনিটে কুইক খাবার পরিষেবা চালু করেছিল। আর এটি শুধুমাত্র মুম্বই এবং বেঙ্গালুরুর মতো নির্বাচিত কিছু বড় শহরের জন্যেই চালু করা হয়েছিল। এই পরিষেবার মাধ্যমে খাবার অর্ডার করলেই দুই কিলোমিটার ব্যাসার্ধে অবস্থিত যেকোনও রেস্তোরাঁ থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করা হত। কিন্তু এতে ব্যাবসার কোনও লাভ হয়নি হলে দাবি জোমেটোর সিইও দীপিন্দর গোয়েলের। তিনি বলেছেন, “বর্তমান রেস্তোরাঁগুলির ঘনত্ব এবং রান্নাঘরের পরিকাঠামো ১০ মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি করার জন্য তৈরি করা হয়নি, যার ফলে ১৫ মিনিটের মধ্যে খাবার ডেলিভারি করা যায়না। এতে গ্রাহকদের অভিজ্ঞতা ভাল নয়। ফলস্বরূপ, কয়েক মাস ধরে কুইক পরিষেবা পর্যবেক্ষণ করেও আমরা গ্রাহকদের মধ্যে কোনও চাহিদার বৃদ্ধি দেখতে পাইনি।”

এরপর জোমাটো এভরিডে সম্পর্কে তিনি বলেন, “আমাদের খাদ্য অংশীদাররা হোম শেফদের সঙ্গে সহযোগিতা করে, যারা প্রতিটি রেসিপি প্রেম এবং যত্নের সঙ্গে ডিজাইন করে। তারা আপনাকে কয়েক মিনিটের মধ্যে সেরা দামে হোম স্টাইলের, স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে। কিন্তু গ্রাহকদের এই অভিজ্ঞতাও ভাল নয়।” ২০২৩ সালের ব্লগ অনুসারে, জোমাটো এভরিডে শুধুমাত্র গুরগাঁওয়ের নির্বাচিত এলাকায় পাওয়া যাচ্ছিল। এই পরিষেবা হোম ডেলিভারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। যাঁরা বাড়িতে বসে অতিথিদের জন্যে যত্ন সহকারে খাবার বানায় এবং জোমেটোর সাহায্যের তা বাড়ি বাড়ি পৌঁছে দেয়। কিন্তু এই পরিষেবাও এবার বন্ধ করে দিচ্ছে জোমেটো। এ প্রসঙ্গে দীপিন্দর গোয়েল স্বীকার করেছেন যে, আপাতত প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম রয়েছে, খাদ্য সরবরাহে বর্তমান মন্দার জন্য চাহিদার মন্থর পরিবেশ, শিল্পের দ্রুত সম্প্রসারণের কারণে ডেলিভারি অংশীদারদের (অস্থায়ী) ঘাটতি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে প্যাকেজজাত খাবারের দ্রুত সরবরাহের প্রতিযোগিতা দায়ী।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২