‘সন্ত্রাসবাদীদের মদতের দীর্ঘ ইতিহাস পাকিস্তানের’, বিস্ফোরক স্বীকারোক্তি বেনজির পুত্র বিলাওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান যে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদীদের পুষে আসছে, তা স্বীকার করে নিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলছেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের মদ জুগিয়ে আসছে। আর ওই মদত জোগানোর অনেক মূল্য চোকাতে হয়েছে। আমাদের শরীরে সন্ত্রাসবাদীদের মদত জোগানোর যে কলঙ্ক লেগে আছে তা মোছার সময় হয়ে এসেছে।’

উল্লেখ্য, এর আগে একই কথা বলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। তিনিও মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে স্বীকার করে নিয়েছিলেন, ‘গত কয়েক দশক ধরেই জঙ্গিদের মদত দিয়ে আসছে পাক সরকার ও সেনাবাহিনী।’ যদিও তাঁর দাবি ছিল, ‘আমেরিকা–ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলোর নির্দেশেই সন্ত্রাসীদের মদত জুগিয়েছিল পাকিস্তান।’ পহেলগাঁও হামলার পরে পাক প্রতিক্ষামন্ত্রীর ওই বিস্ফোরক স্বীকারোক্তি শোরগোল ফেলে দিয়েছিল।

খোওয়াজা আসিফের পাশে দাঁড়িয়ে বিলাওয়াল বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ে যে মন্তব্য করেছেন, তা মোটেও ভুল নয়। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই, আমরা দীর্ঘ দিন ধরেই সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে আসছে। তার মূল্যও চোকাতে হয়েছে। অতীতের ভুল শোধরানোর চেষ্টা চলছে। কেননা,  সন্ত্রাসবাদ পাকিস্তানের বহু নিরীহ মানুষের প্রাণও কেড়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ মে) মীরপুর খাসে এক জনসভায় বিলাওয়াল বলেছেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। ইসলাম-ও শান্তিপূর্ণ ধর্ম। আমরা যুদ্ধ চাই না। কিন্তু কেউ যদি আমাদের সিন্ধু দখল করার চেষ্টা চালা তাহলে সেই দেশকেও যুদ্ধের জন্য তৈরি হতে হবে। চরম মূল্য চোকাতে হবে।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ