ভারত-পাক যুদ্ধের আবহে ২-৩ দিন বন্ধ থাকছে ATM? প্রকাশ্যে সঠিক তথ্য

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ২-৩ দিন বন্ধ থাকছে ATM। হ্যাঁ, এমন বার্তাই এখন WhatsApp-এ ঘুরে বেড়াচ্ছে। যা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ২-৩ দিন বন্ধ থাকছে ATM। হ্যাঁ, এমন বার্তাই এখন WhatsApp-এ ঘুরে বেড়াচ্ছে। যা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকরা। কেননা বর্তমানে ডিজিটাল মিডিয়ার বাইরেও ATM-এর উপর নির্ভরশীল অনেকেই। সবসময় ব্যাঙ্ক খোলা থাকে না। তাই বিপদে আপদে রক্ষা করে ATM (Automated Teller machine)। সহজেই নগদ টাকা তোলা যায়, আর টাকা তোলার জন্যে কোনও নির্দিষ্ট সময়ও নেই। কিন্তু ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে ATM বন্ধ থাকলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষরা! সেই ভেবেই এখন উদ্বিগ্ন ব্যাঙ্ক গ্রাহক। কিন্তু এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। সরকারি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, এটিএম পরিষেবা যথারীতি চালু থাকবে। এবং কোনও ভুয়ো তথ্য শেয়ার না করার অনুরোধ করা হয়েছে ব্যবহারকারীদের। প্রশাসনিক সূত্র জানিয়েছে, “ATM কি বন্ধ? একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়েছে যে ভারতের এটিএমগুলি ২-৩ দিনের জন্য বন্ধ থাকবে। এই বার্তাটি ভুয়ো। এটিএমগুলি যথারীতি চালু থাকবে। যাচাই না করা বার্তা শেয়ার করবেন না।”

কারণ ATM সম্পর্কিত মিথ্যা খবর প্রকাশিত হলে ব্যাংকগুলিতে দীর্ঘ লাইন তৈরি হবে। তাদের কাজ ব্যাহত হতে পারে। অতএব, ব্যবহারকারীদের এই ধরনের দাবি ফরোয়ার্ড করার আগে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাস দমন করেছে ভারত। তাই পাকিস্তান বর্ণনামূলক যুদ্ধ নিয়ন্ত্রণের জন্য এখন ডিজিটাল স্থানকে লক্ষ্যবস্তু করছে। দিন কয়েক ধরেই প্রেস ইনফরমেশন ব্যুরো-র কয়েকটি WhatsApp- বার্তা ভাইরাল হচ্ছিল। যেখানে ATM বন্ধের দাবি করা হচ্ছিল। পরে জানা যায় সেগুলো পাকিস্তান-ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।

PIB ফ্যাক্ট চেক সঠিক তথ্য ফাঁস করেছে। এছাড়াও কয়েকটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্জাবের জলন্ধরে ড্রোন হামলার দাবি করা একটি ভাইরাল ভিডিও। আরেকটি পোস্টে দাবি করা হয়েছগল যে “২০ রাজ ব্যাটালিয়ন”-এর অধীনে থাকা একটি সেনা পোস্ট পাকিস্তানি গুলিবর্ষণে ধ্বংস হয়ে গিয়েছে। সরকার এখন স্পষ্ট করে জানিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনীর এমন কোনও ইউনিট নেই। ভুয়ো দাবি গুলির মধ্যে ২০২০ সালের বৈরুত বিস্ফোরণের একটি পুরনো ভিডিও রয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। এর প্রতিশোধ তুলতেই ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করেছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের গভীরে এবং পাক অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসী শিবিরগুলিতে হামলা চালায়, এরপর পাকিস্তান তাদের সন্ত্রাসী অভিযানের পথ লুকানোর জন্য তীব্র প্রচেষ্টা চালায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২