চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ফেল কড়ি, নাও সার্টিফিকেট’, স্কুলের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : স্কুল লিভিং সার্টিফিকেট নিতে গিয়ে পড়ুয়াদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত চাঁইপাট বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের পরে উচ্চমাধ্যমিকে পড়ার জন্য স্কুল লিভিং সার্টিফিকেট–এর দরকার হয়। সেই সার্টিফিকেট আনতে গিয়েই বিপত্তি। পড়ুয়াদের একেক জনের কাছে একেক পরিমাণের টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত চাঁইপাট বালিকা বিদ্যালয়ে এই বছর ৮৪ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। এই মাধ্যমিক পরীক্ষার্থীদের কারও থেকে ৪০০, কারও থেকে ৫০০ টাকার দাবি জানায় স্কুল। টাকা না দিলে স্কুল লিভিং সার্টিফিকেট পেতে দেরি হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকদের আরও অভিযোগ, টাকা নেওয়া হলেও, কোনও রসিদ দেওয়া হয়নি। ফলে কি কারণে টাকা তাঁরা দিলেন, সেটা জানতে চাইলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনীতা দাস এই প্রসঙ্গে বলেন, পড়ুয়াদের থেকে যে টাকা চাওয়া হয়েছে, সেটা স্কুলের উন্নয়নের জন্য চাওয়া হয়েছে। চলতি বছর স্কুলের সুবর্ণ জয়ন্তী। এই সময় স্কুলের উন্নয়নের কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে। স্কুলের উন্নয়ন করতে চাইলে মোটা বাজেটের বিষয় রয়েছে। সেই বাজেটের কথা মাথায় রেখেই পড়ুয়াদের থেকে এই নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হচ্ছে।

কিন্তু পড়ুয়াদের থেকে টাকা চাওয়ার বিষয় নিয়ে পরিচালন সমিতিকে প্রশ্ন করা হলে, বলা হয়-ছাত্রীদের থেকে টাকা চাওয়ার বিষয়টি জানা নেই। ঘটনার যথাযথ খবর নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ