Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাতৃদিবসের প্রাক্কালেই এক সঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক, চট্টগ্রাম : মাতৃত্বের অন্যতম এক অর্থ নতুন যাত্রা। জীবনের এই নতুন অধ্যায় অনেক বেশি আবেগ ঘন। রবিবার বিশ্ব মাতৃদিবস। এই মাতৃদিবসের আগে বিরল ঘটনা চট্টগ্রামে। একটা বা দুটো নয়, পর পর ছয় সন্তানের জন্ম দিয়েছেন তরুণী। নরমাল ডেলিভারির মাধ্যমেই ৬ সন্তানকেই পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি। ছয় সন্তানের মধ্যে ৫টি কন্যা ও ১টি পুত্র সন্তান বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে, চট্টগ্রামের এক হাসপাতালে। নতুন মা কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে খবর, ৬ শিশুর মধ্যে ৫ জন সম্পূর্ণ সুস্থ। একজনের অবস্থা সঙ্কটজনক। ৬ জনকেই চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাদের সকলের শারিরীক অবস্থার দিকে নজর রাখা হয়েছে।

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. কারিশমা সুলতানা জানিয়েছেন, নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা চট্টগ্রামে আগে ঘটেনি। ১৯ সপ্তাহের গর্ভাবস্থা থেকে মা চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। কিছু সমস্যা হতে পারে আঁচ করা হয়েছিল। কিন্তু মাতৃদিবসের আগেই সুখবর।

একসঙ্গে এতো শিশু জন্ম কিছু ঝুঁকির থাকে। ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেইকারণে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ডোনার থেকে শুরু করে ডেলিভারির আগে-পরে সব ধরনের ওষুধ পর্যাপ্ত রাখা ছিল। হঠাৎ প্রয়োজন হলে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে কড়া নজর রাখা হয়েছিল। বর্তমানে মা ও শিশুরা মোটের ওপর সুস্থ রয়েছে। এক শিশুর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে বিশেষ নজরে রাখা হয়েছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের