একাধিক হামলার নেপথ্য কারিগর আবদুর রউফ, পাকিস্তানের কাছে এই সন্ত্রাসী নাকি সাধারণ নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ু,নৌ ও সেনাবাহিনীর করা হামলায় নিহত হয়েছে একশোর উপর সন্ত্রাসী। তাদের মধ্যে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী  আবদুর রউফ। তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে পাকিস্তান তাঁকে ‘সাধারণ ব্যক্তি’ হিসাবে চিত্রিত করার চেষ্টা করে চলেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রউফকে সন্ত্রাসী বলে অস্বীকার করেছেন।

চৌধুরী বলেছেন, “এই ব্যক্তি হাফিজ আবদুর রউফ, তাঁকে সমাধিস্থ করা হচ্ছিল। তার তিন মেয়ে, এক ছেলে রয়েছে। উনি ১৯৭৩ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। আপনারা তার পরিবারের বিবরণ এবং সবকিছু দেখতে পাচ্ছেন।”

ভারত এর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলে “পাকিস্তান সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা একে অপরের সাথে জড়িত। আইএসপিআরের ডিজি কর্তৃক শেয়ার করা পরিচয়ের বিবরণ হাফিজ আবদুর রউফের বিবরণের সঙ্গে সম্পূর্ণরূপে মিল রয়েছে। ১৯৯৯ সাল থেকে লস্কর-ই-তৈবার সিনিয়র নেতৃত্বের সদস্য এবং মার্কিন নিষেধাজ্ঞা তালিকার অংশ এই আবদুর রউফ।”

হাফিজ আবদুর রউফ ১৯৯৯ সাল থেকে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)’র সক্রিয় সদস্য। মৃত্যুর আগে পর্যন্ত রউফ নিষিদ্ধ ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ) এরও প্রধান। এই দুটি গোষ্ঠীই মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

মার্কিন ডাটাবেসের কাছে রউফের বেশ কয়েকটি ঠিকানা নথিভূক্ত রয়েছে।  যার মধ্যে রয়েছে ৪ লেক রোড, ৭ চোবুরজি দোলা খুর্দ, ১২৯ জিন্নাহ ব্লক; ৫-চেম্বারলেইন রোড । এগুলি সবই পাকিস্তানের লাহোরে – আওয়ান টাউন, মুলতান রোড, ৩৩, স্ট্রিট নং ৩, জেলা খানেওয়ালে অবস্থিত। মার্কিন ডাটাবেসে তার জাতীয় পরিচয়পত্র নম্বর NIC 277-93-113495ও দেওয়া হয়েছে।

রউফের কাছে একটি পাকিস্তানি পাসপোর্ট CM1074131-ও ছিল, যা ২০০৮ সালের ২৯শে অক্টোবর জারি করা হয়েছিল । ২০১৩ সালে সেটির মেয়াদ উত্তীর্ণ হয়। ইতিমধ্যে, পাকিস্তান আরও একটি পাসপোর্ট বুকলেট যারত নম্বর A7523531 জারি করেছিল।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!