যদুবাবুর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস ও কাঁচা আম, সতর্ক করল টাস্ক ফোর্স

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তিনটি বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস , সেখানে হানা দিল টাস্ক ফোর্স।এমনই অভিযোগ বেশ কিছুদিন থেকে আমজনতা জানাচ্ছিল।তার মধ্যে রয়েছে যদু বাবুর বাজার, লেক মার্কেট বাজার এবং গড়িয়া হাট বাজার।শুক্রবার এই তিনটি বাজারে হানা দেন টাস্ক ফোর্স – এর(Tusk Force) আধিকারিকরা । প্রতি সপ্তাহন্তে ভিজিট করবেন এই সমস্ত বাজার গুলিতে এমনটাই জানান টাস্ক ফোর্সের সদস্যরা।শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দেখা গেল টাস্ক ফোর্স এর আধিকারিকরা যদুবাবুর বাজারে(jadu Babur Bazar) ভিজিট করলেন।

প্রথমেই তারা যান সবজির দোকানে। সেখানে গিয়ে দেখেন আলু ,পটল, ঝিঙে, টমেটো এই সমস্ত আনাজের দাম অন্যান্য বাজারে তুলনায় ঠিকই রয়েছে। কিন্তু বেগুনের দামটা অনেকটাই বেশি।দোকানদারদের প্রথমেই সতর্ক করা হয়।তারপরে টাস্ক ফোর্স -এর আধিকারিকরা যান মটন এর দোকানে ।সেখানে গিয়ে দেখেন মটনের দাম ঠিক রয়েছে।তারপরে তারা ভিজিট করলেন চিকেনের দোকানে। কিন্তু সেখানে গিয়ে দেখেন দশ -কুড়ি টাকা বেশি দিয়ে কেজিতে বিক্রি করা হচ্ছে মুরগির মাংস।জোর গলায় কড়া বার্তা দেন ট্রান্সফোর্সের আধিকারিকরা।সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

তারপর আধিকারিকরা ঘুরে দেখেন মাছের বাজার ।তার মধ্যে রয়েছে রুই মাছ, চিংড়ি মাছ ,পাবদা ।সমস্ত মাছগুলোর দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিক রয়েছে বলে জানান আধিকারিকরা।তারপর যান মশলার দোকানে। সেখানেও গিয়ে দেখলেন মসলার দাম ঠিকঠাক রয়েছে এবং পোস্তর দাম জিজ্ঞাসা করলেন। যাচাই করে দেখলেন প্রস্তুত দেওয়া পোস্তর দামও ঠিক রয়েছে।এরপর যখন গেলেন কাঁচা আম দর করতে গিয়ে চক্ষু চরক গাছ টাস্ক ফোর্সের আধিকারিকদের।৩৫থেকে ৪০টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে কাঁচা আম।

যেখানে কোলে মার্কেটে(Koley Market) কাঁচা আমের দাম সস্তা। সেখানে যদু বাবুর বাজারে কাঁচা আমের দাম এত।টাস্ক ফোর্সের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিলেন, সমস্ত সবজি মাছ মাংসের দাম একদম ঠিকঠাক রয়েছে। তবে কাঁচা আম যদুবাবুর বাজারে বেশি দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ মানুষকে ঠকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কাছে রিপোর্ট দেওয়া হবে। যদি তারা আবার ভিজিটে এসে দেখেন আমের দাম না কমেছে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এমনটাই জানিয়ে দিয়ে যান টাস্ক ফোর্সের আধিকারিকরা। জানা গেছে, শহরের বেশি দাম নেওয়া অন্যান্য বাজার গুলিতেও হানা দেবে টাস্ক ফোর্স।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের