‘পরিচালক হিসেবে আমাকে পছন্দ নয় অনেকের’, এখনও পথে খাবার বেচছেন অয়ন

অনেক সংগ্রামের পর টেলিপাড়ায় নিজের জায়গা পোক্ত করেছিলেন অয়ন সেনগুপ্ত। বানিয়েছেন একাধিক ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে মঞ্চে অভিনয়, পরে শুটিং সেটে পর্যবেক্ষক, এরপর ধারাবাহিকে অভিনয়, এরপর ধারাবাহিক পরিচালনা, অনেক সংগ্রামের পর টেলিপাড়ায় নিজের জায়গা পোক্ত করেছিলেন অয়ন সেনগুপ্ত। বানিয়েছেন একাধিক ধারাবাহিক। তাতে সাফল্যও পেয়েছেন তিনি। কিন্তু মাঝপথেই যেন উলটপালট হয়ে যায় পরিচালকের জীবন। আচমকাই তাঁকে দেখা যায়, টালিগঞ্জ এলাকায় খাবারের স্টল চালাতে। কেন?

কাজ পাচ্ছেন না তিনি, পেট চালাতেই খাবারের দোকান দিয়েছেন তিনি। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অয়ন সেনগুপ্ত। কিন্তু আচমকাই এমন হাল কেন সফল পরিচালকের? যদিও খাবারের স্টল থেকেও তাঁর ভালই আয় হচ্ছে। প্রায়শই ভোজনপ্রেমীরা তাঁর দোকানে খেতে গিয়ে নানাকরম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কেউ কেউ আবার ভিডিও করেন। কিন্তু এত ফেমাস হয়েও কী কিছু লাভ হচ্ছে তাঁর? পরিচালক জানিয়েছেন, এমন ভিডিও দেখে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালনার জন্যে। কিন্তু তিনি এমন কাজ করতে রাজী নন।

কারণ, তাঁকে কেউ ব্যবহার করুক। সেটি তিনি চান না। পেশাগত সমস্যার কথা জানার পর অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু পরিচালক হিসেবে অনেক প্রযোজকের কাছেই তিনি সঠিক নন। তিনি ইন্ডাস্ট্রির অনেকের কাছেই কাজের জন্যে বলে রেখেছেন। কিন্তু সঠিক কাজ না পেলে তিনি পরিচালক হিসেবে আর ধরা দেবেন না। বর্তমানে কয়েকটি ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন।তবে এতেই তিনি খুশি বলে জানিয়েছেন। পাশাপাশি থিয়েটারের কাজও মন দিয়ে করছেন তিনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২