মেমারিতে মা -বাবাকে খুন করে আসা ছেলে বনগাঁর এতিমখানাতে ছুরি নিয়ে হামলা চালায়, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি বনগাঁ খান শরীফে এতিমখানায় প্রবেশ করে বেশ কয়েকজনের উপরে ছুরি নিয়ে আক্রমণ করে । মোট পাঁচজন ছুরিতে আহত হন। এই ঘটনায় কয়েকজন আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) চিকিৎসাধীন । ইতিমধ্যেই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে আটক করেছে পুলিশ । বনগাঁ খান শরীফের সামনে কিছুক্ষণ অবস্থান করে সংখ্যালঘুরা । সূত্রের খবর একদল বনগাঁ থানায় এসে আসামিকে ছাড়ানোর জন্য চেষ্টা করে এবং বনগাঁ থানায় ভাঙচুর চালায়। পুলিশ লাঠিচার্জ করে এবং ১০কে আটক করেছে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁর এস পি(SP) দীনেশ কুমার । জানা গেছে মেমোরিতে বাবা মাকে খুন করে যে খুনি সেই সন্ধ্যেবেলায় বনগাঁয় হামলা চালায়।

মা-বাবাকে ঘুমের মধ্যে বুধবার খুন করার পর সেই খুনি ছেলে সন্ধ্যায় পালিয়ে বনগাঁয় এসে এতিমখানায় হামলা চালায়। এই খুনি ছেলে ইঞ্জিনিয়ার। কয়েক বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে মানসিক ওর সাথে ভুগছিল। যাদবপুরের ইঞ্জিনিয়ার দিল্লিতে কর্মরত ছিল। ওই খুনি ছেলে ঘুমের মধ্যে মা-বাবাকে খুন করে সেই দেহ টেনে এনে রাস্তায় ফেলে দিয়েছিল। মেমারির কাশিয়াড়া কাজীপাড়ার ঘটনা। এদিকে বনগাঁয় এতিমখানায় এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মেমারিতে খুন করার পর ওই খুনি ইঞ্জিনিয়ার ছেলে পালিয়ে এসেছিল বনগাঁতে। তারপর সে ছুরি দিয়ে পাঁচ জনকে আহত করে। পূর্ব বর্ধমান জেলার মেমারি(Memary) এবং বনগাঁর(Banga) ঘটনার মধ্যে কানেকশন খুঁজে পায় পুলিশ। ধৃত যুবক পুলিশের কাছে তার বাবা-মাকে খুনের কথা স্বীকার করেছে। বুধবার ভোরে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বাড়ির কাছে রাস্তায় দম্পতির নলি কাটা দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই যুবক বনগাঁর এতিমখানায় হামলা চালিয়েছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা