ধূপগুড়ির নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি পকসো আদালত

'ধর্ষক-খুনি'কে ফাঁসির সাজা শোনাল আদালত। ধূপগুড়ির নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে বুধবার এই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি,  ধূপগুড়ি:  ‘ধর্ষক-খুনি’কে ফাঁসির সাজা শোনাল আদালত। ধূপগুড়ির নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে বুধবার এই সাজা ঘোষণা করেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। জলপাইগুড়ি  জেলার, ধূপগুড়ি ব্লকের একটি গ্রামে। দিন’টা ছিল ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর। বাড়ির কাছেই খেলতে গিয়ে উধাও হয়ে যায় পঞ্চম শ্রেনীর পড়ুয়া ফুটফুটে ওই কিশোরী।

১ অক্টোবর এলাকা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটি নদী থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। দেহ  উদ্ধার করে ময়নাতদন্তের পর জানা যায় নাবালিকাকে ধর্ষণ করার পর খুন করা হয়। এরপর প্রমাণ লোপাট করতে দেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়। দেহ উদ্ধারের পরদিনই নাবালিকার প্রতিবেশী এক বিবাহিত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অপরাধ কবুল করে সে। পকসো ৬ ধারা এবং ৩০২ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রায় দেড় বছর মামলা চলার পর বুধবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান বিচারক। আদালতের সরকারি আইনজীবী দেবাশিষ দত্ত জানিয়েছেন, ঘটনাটিকে বিরলতম আখ্যা দিয়েছেন বিচারক।

মেয়েকে আর ফিরে পাবেন না, তবে অভিযুক্ত’কে আদালত সর্বোচ্চ সাজা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নাবালিকার বাবা। অতি দ্রুত এই মামলাতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুধু তাই নয় সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করা হয়েছে সঠিক সময়। এদিন বিচারক রায় দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন নাবালিকার বাবা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২