বলিউডে ফের বিয়ের সানাই, চারহাত এক হতে চলেছে ফারহান ও শিবানির

ভিকি-ক্যাটরিনার বিয়ের খবর নিয়ে নানা চর্চার শেষ হতে না হতেই বলিপাড়ায় আরও এক সেলেব জুটির বিয়ের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জোরালো হচ্ছিল ফারহান আখতার ও শিবানি দান্ডেকারের বিয়ের গুঞ্জন। এবার সব জল্পনাতে সিলমোহর দিলেন এই জুটি। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারীর ২১ তারিখেই চারহাত এক হতে চলেছে তাঁদের। ভিকি-ক্যাটরিনার বিয়ের খবর ও তা নিয়ে নানা চর্চার শেষ হতে না হতেই বলিপাড়ায় আরও এক সেলেব জুটির বিয়ের খবর।

গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন ফারহান ও শিবানি। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা ছিলোনা তাঁদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বারবার ফুটে উঠেছে সেই ছবি। সেই ছবি দেখে তাঁদের বহু অনুরাগী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। এবার সম্পর্ককে পরিণতি দিতে অবশেষে বিয়ে করতে চলেছেন তাঁরা।  তবে এই প্রথম নয়। এর আগেও বিয়ে করেছিলেন ফারহান আখতার। এর আগে হেয়ারস্টাইলিস্ট অধুনাকে বিয়ে করেছিলেন ফারহান। তাঁদের দুই মেয়েও রয়েছে, শাক্য ও আকিরা। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ