পুকুরে সাঁতার কাটার সময়ে আলোর ঝলকানি,পাণ্ডুয়ায় চরম পরিণতি কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া : সকাল থেকেই আকাশের মেঘের আনাগোনা। ঝিরি ঝিরি বৃষ্টি। বাড়ির কাছেই এক পুকুরে বৃষ্টির মধ্যেই সাঁতার কাটতে গিয়েছিল বছর ষোলের কিশোর। বৃষ্টিতে পুকুরের জলে ঝাঁপাতেই নেমেছিল সে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও চলছিল। তাই পুকুর থেকে উঠে গাছের নিচে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু সেখানেই ঘটে গেল চরম বিপদ। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ওই কিশোরের।

জানা গিয়েছে, রবিবার বেলা ১২ টা নাগাদ সিমলাগরের চাঁপাহাটি মাঠপাড়া এলাকার বাসিন্দা শেখ বাদশা বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে নামে। বৃষ্টি পড়ছিল তখন। বৃষ্টিতে সাঁতার কাটার মজাই আলাদা। কিন্তু হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বাজ পড়ার কারণে পুকুর থেকে উঠে সে বটতলা আশ্রয় নেয়। আচমকাই চারদিকে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। বাজ পড়ার পড়েই গাছ তলায় অচৈতন্য হয়ে পড়ে বাদশা। স্থানীয়রাই তাঁকে ওইভাবে গাছের নিচে পড়ে থাকেত দেখে সন্দেহ করে। তাঁরা সঙ্গে সঙ্গে বাদশাকে নিয়ে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

নাবালকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির মধ্যেই পুকুরে সাঁতার কাটতে গিয়েছিল বাদশা। কিন্তু খুব বজ্রপাত শুরু হতেই পুকুরপাড়ে থাকা একটি বট গাছের নিচে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু রক্ষা হয়নি। ব্জ্রাঘাতেই প্রাণ হারাল বছর ষোলোর ওই কিশোর। পুরো দেহ ঝলসে গিয়েছে বাদশার। ইতিমধ্যে কিশোরের দেহ পাঠানো হয়েছে  চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে । সেখানেই তাঁর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ