১১ ঘণ্টা ধরে হিমশীতল জলে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবীন

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: কথায় বলে, অদম্য জেদ সব প্রতিকুলতা আর প্রতিবন্ধকতাকে জয় করতে পারে। ফের একবার তা প্রমাণ করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। ছোট থেকেই স্বপ্ন দেখতেন, একদিন ইংলিশ চ্যানেল জয় করবেন। ছোট বেলার দেখা সেই স্বপ্ন সত্যি হয়েছে রবীনের জীবনে। প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন।

ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী জলপথ ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখেন গোটা বিশ্বের সাঁতারুরা। যদিও অনেকের কাছে সেই স্বপ্ন স্বপ্নই থেকেই যায়। হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন পরিস্থিতি জয় করতে গিয়ে বহু সাঁতারু চরম দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। জীবনের ঝুঁকি রয়েছে তা জেনেও পিছুপা হননি তালদির বাসিন্দা রবীন বলদে। নিজের অধ্যবসায় এবং সাহস দিয়েই জয় করেছেন চ্যালেঞ্জকে। সকাল থেকে শুরু করে টানা সাঁতারের মধ্য দিয়ে ৩৪ কিলোমিটার দীর্ঘ জলপথ অতিক্রম করে গড়েছেন ইতিহাস।

ইংলিশ চ্যানেল জয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে রবীন জানিয়েছেন, ‘ ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দীর্ঘ দিনের। বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ সাফল্য পেয়েছি। আমি শুধু নিজের জন্য নয়, বাংলার জন্য, দেশের জন্য লড়েছি।এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই। কারণ মানুষের ভালবাসা না থাকলে এমন সাফল্য কখনই সম্ভব হতো না’। স্বপ্নপূরণের পরে তরুণ সাঁতারুদের ইংলিশ চ্যানেল জয় করার শিক্ষা দিতে চান রবীন। সেই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ, বাংলা আর সুন্দরবনের নাম উজ্জ্বল করতে চান’।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২