সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা হাতছাড়া হতে চলেছে, নয়া সঙ্কটে কাব্যা মারান

এমন পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI হস্তক্ষেপ করতে পারে। এবং সান টিভির মালিকানাধীন SRH দলটি বিক্রি করতে হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আইপিএল টিম সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারানের বিয়ে নিয়ে গুজব উঠেছিল। জানা গিয়েছিল, দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কাব্যা। যা রটা মাত্রই কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে যায়। কেননা SRH-এর মালকিন কাব্যা মারানকে বিয়ে করতে চান না এমন কেউ নেই! কিন্তু খবরটি এক্কেবারে মিথ্যা। কাব্যা নিজেই বিয়ের গুজব উড়িয়ে দিয়েছেন। তবে কিছুদিন ধরেই কাব্যার পরিবারের মধ্যে বড় বিরোধ চলছে। তাই সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের ঝামেলা আরও বাড়তে পারে। কেননা কাব্যার বাবা কলানিধি মারান দক্ষিণ ভারতের বড় মিডিয়া সংস্থা সান নেটওয়ার্কের মালিক। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছেন তাঁর ভাই এবং প্রাক্তন সাংসদ দয়ানিধি মারান। বিরোধটি হল সান নেটওয়ার্কের শেয়ারহোল্ডিং নিয়ে।

জানা গিয়েছে, ২০০৩ সালের আগে, মারান পরিবার এবং করুণানিধি পরিবারের এই কোম্পানিতে সমান শেয়ারহোল্ডিং ছিল, কিন্তু ২০০৩ সালের পরে পরিস্থিতি বদলে যায়। এরপরেই অভিযোগ তোলা হয় যে, সান ডিরেক্ট টিভি, সান পিকচার্স, এফএম চ্যানেল এমনকী আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) এর মতো একাধিক সংস্থা কোম্পানির তহবিলের টাকা অপব্যবহার করে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি আদালত সিদ্ধান্ত নেয় যে (২০০৩ সালের) পুরনো শেয়ার প্যাটার্ন পুনরুদ্ধার করা উচিত, তাহলে সান নেটওয়ার্কের মালিকানা পরিবর্তন হতে পারে। যার প্রভাব আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের উপরও পড়তে পারে। এমন পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI হস্তক্ষেপ করতে পারে। এবং সান টিভির মালিকানাধীন SRH দলটি বিক্রি করতে হতে পারে।

যদি এটি ঘটে, তাহলে পরের বছর থেকে আর SRH দলের মালিক থাকবেন না কাব্যা, সুতরাং তাঁকে মাঠেও আর দেখা যাবে না। যদি এই বিরোধের দ্রুত সমাধান না করা হয়, তাহলে এটি SRH ভক্তদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। ২০২৫-এর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল। মোট ১৪টি আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬টিতে জয়ী হয়েছে, ৭টিতে পরাজিত হয়েছে। কাব্যা মারান এই মরশুমে হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), ট্র্যাভিস হেড (১৪ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি)-তে কিনেছিলেন। কিন্তু ২০২৩-এর তুলনায় এই খেলোয়াড়দের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী ছিল না।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে