অম্বুবাচীতে প্রসন্ন করুন দেবী কামাখ্যাকে, পূরণ হবে আপনার মনোস্কামনা    

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: আজ রবিবার (২২ জুন) থেকে শুরু হয়েছে অম্বুবাচী। হাতে মোট তিনটে রাত। আজ অর্থাৎ রবিবারের রাত, সোমবারের রাত  ও মঙ্গলবারের রাত এবং তারপর বুধবার ছেড়ে যাবে অম্বুবাচী। এই তিথিটি হল হিন্দু সনাতন ধর্মের অন্যতম গুরত্বপূর্ণ তিথি, যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতী অবস্থাকে কেন্দ্র করে পালিত হয়। এই তিথিকে ঘিরে রয়েছে বহু পুরাণ, শাস্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাস। অম্বুবাচীর ধারণা ঠিক যেমন ধরিত্রী মাতার ঋতুকালকে নির্দেশ করে, ঠিক তেমনই এই সময়কাল নারীদের ঋতুমতী অবস্থার প্রতীকী রূপও। পুরাণ মতে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে মাতা ধরিত্রী ঋতুমতী হন। ফলে এই সময়ে কোনও শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, চাষবাস, এমনকি দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। অনেক মন্দিরে আবার মাতৃ প্রতিমাকে কাপড়ে ঢেকে রাখা হয়। উল্লেখ্য কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহও এই সময়ে বন্ধ থাকে। তবে, এই বিশেষ সময় কামাখ্যা মায়ের আরাধনা করলে বিশেষ সুফল মেলে। তাই, তাঁকে প্রসন্ন করা একান্ত জরুরি।

পুরাণ মতে দেবী কামাখ্যা পরম যৌনতার মূর্ত প্রতীক, স্বয়ং যোনি স্বরূপা, উর্বরতা এবং অন্যান্য সম্পর্কিত শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণকারী, সদা প্রসন্নবদনা ও অতি উজ্জ্বল তাঁর মুখমণ্ডল। তিনি অপরূপ রূপের অধিকারিণী, তিনি আদিশক্তি, যিনি সকল প্রকার কামনার প্রতিকারকারী। জানা যায়, তিনি কামাক্ষী ও কামেশ্বরী (ইচ্ছাময়ী প্রিয় দেবী) নামেও পরিচিতা। বলা বাঞ্ছনীয় যে, কামাখ্যা দেবী শুধু তান্ত্রিক সাধনার মূল ভিত্তি নন, তিনি নারীশক্তি, আকাঙ্ক্ষা, জন্ম এবং সৃষ্টির চিরন্তন প্রতীক। তিনি অপার করুণাময়ী। তিনি সদা সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন, তবে ডাকার মত ডাকতে হয়।

দেবী কামাখ্যার মন্ত্র :

ওঁ কামাখ্যাং কামসম্পন্নাং কামেশ্বরীম হরপ্রিয়াম

কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমোস্তু তে।।

ওঁ কামাক্ষে বরদে দেবী নীলপর্বতবাসিনী।

ত্বং দেবী জগতং মাতা যোনিমুদ্রে নমোস্তু তে।।

কখন আরাধনা করবেন ?

দেবী কামাখ্যা অত্যন্ত প্রসন্ন হন মধ্যরাতে তাঁর আরাধনা করলে। তাই মধ্যরাতে দেবী কামাখ্যাকে শুদ্ধ চিত্তে মন দিয়ে স্মরণ করে ১০৮ বার, বা ন্যূনতম ৯ বার দেবীর প্রণাম মন্ত্র পাঠ করুন। এ ছাড়া দেবী কালীকার বা দেবী দুর্গার প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। অতঃপর দীক্ষিতরা তাঁদের গুরুমন্ত্র জপ করে নিজে নিজের মনোস্কামনা মা’কে জানান।

তবে, প্রকৃতপক্ষে মা’কে ডাকার কোনও নির্দিষ্ট সময় নেই। যখন ইচ্ছে তখন মা’কে ডাকা যায়। তবে পবিত্র চিত্তে, মন থেকে অন্যান্য চিন্তা পরিত্যাগ করে ডাকা উচিত মাকে।

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়