মুখের স্বাদ ফেরাতে ওস্তাদ ‘তপসে ফ্রাই’, বাড়িতে কীভাবে বানাবেন?

চলুন আজ জানাবো মাখা মাখা তপসে ফ্রাই রান্না করার রেসিপি...

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ ভাত সকল বাঙালির ফেভারিট। তাই বাঙালির পাতে সব সময় আলাদা আলাদা স্বাদের মাছ দরকারই সেইমতো বাড়িতে তপসে মাছের মাখা মাখা ফ্রাই করতেই পারেন। যা আপনার বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই খাবে চেটেপুটে। চলুন আজ জানাবো মাখা মাখা তপসে ফ্রাই রান্না করার রেসিপি… 

উপকরণ

তপসে মাছ ৫০০ গ্রাম 

সরষের তেল আধা কাপ 

কালিজিরা আধা চা-চামচ 

কাঁচা মরিচ ১০টি

বড় টমেটো ২টি

আদাবাটা আধা চা-চামচ

হলুদগুঁড়া ১ চা-চামচ

জিরাগুঁড়া সিকি চা-চামচ

লবণ স্বাদমতো

গরম জল আধা কাপ

প্রণালী

প্রথমে মাছগুলিকে ভাল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। স্বৈর সিকি চা-চামচ হলুদগুঁড়া আর লবণ দিয়ে মাছগুলিকে মেখে ৫-৭ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলিকে ছেড়ে দিন। এরপর এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে পরিষ্কার শুকনো পাত্রে তুলে রাখুন। তেলে কালিজিরা আর কাঁচা মরিচের ফোড়ন দিয়ে মৃদু আঁচে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে আদাবাটা দিয়ে নিন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। একে একে টমেটোর টুকরো আর বাকি মসলা দিয়ে আধা কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়ে দুই মিনিট রান্না করে নিন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে বাকি গরম জল দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে ৫ মিনিট রান্না করে  নামিয়ে গরম গরম পরিবেশ করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২