সাঙ্ঘাতিক কাণ্ড, কেন্দ্রীয় মন্ত্রীর সই জাল করে প্রতারণার দায়ে গ্রেফতার স্বামী-স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা : কেন্দ্রীয় মন্ত্রীর সই জাল করে মতুয়াকার্ড বানাবার অভিযোগে পুলিশের জালে ২। এক সাইবার ক্যাপের মালিক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সই নকল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছিল গাইঘাটা থানার পুলিশ। তারপরেই সামনে এসেছে এমন তথ্য। তারপরেই সবুজ মণ্ডল ও মীরা মণ্ডল নামে ২জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ঠাকুরনগরের গাতি এলাকার বাসিন্দা ধৃতরা। ঠাকুরবাড়ি র কাছেই একটি সাইবার ক্যাফে রয়েছে তাঁদের। সেই সাইবার ক্যাফে থেকেই কাজ চালাত তারা।

নিজের সাইবার ক্যাফের সুযোগ নিয়ে সই জাল করে মতুয়া কার্ড বানাবার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শান্তু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়াদের হাতেই ধরা পড়ে অভিযুক্তরা। তারপরেই তাঁরা গাইঘাটা পুলিশের হাতে তাদের তুলে দিয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সবুজ মণ্ডল ও মীরা মণ্ডলের কাছ থেকে ১৪ টি মতুয়া কার্ড, কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ওইগুলো খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে  বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত বলে মনে করা হচ্ছে। গোটা চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী