Microsoft Layoff: এক ধাক্কায় কাজ হারাচ্ছেন ৯,১০০ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না। বিশ্বের একাধিক বিখ্যাত প্রযুক্তি সংস্থা কোভিড কালের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। আর বলা নেই-কওয়া নেই কর্মীদের গলাধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়ানোর তালিকায় শীর্ষে রয়েছে বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট। মার্কিন বহুজাতিক সংস্থাটি মুনাফার লোভে ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় সংস্থার চার শতাংশের মতো (প্রায় ৯ হাজার ১০০ জন) কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরাতে চলেছে। বুধবার (২ জুলাই) এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘সিয়াটেল টাইমস’। যদিও কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মুখ খোলেননি মাইক্রোসফটের মুখপাত্র।

‘সিয়াটেল টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী ‘গত মে মাসেই বিভিন্ন বিভাগের প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়েছিল মাইক্রোসফট। গত বছরেও বেশ কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছিল বিল গেটসের সংস্থা। সেই কর্মী ছাঁটাইয়ের পরে

২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা দাঁড়িয়েছিল ২,২৮,০০০। বর্তমানে সংস্থায় কর্মরত ৯ হাজার ১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তথ্য–প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাটি। মূলত বিক্রয় বিভাগে (সেলস) যারা কর্মরত রয়েছেন, তাঁদের উপরেই ছাঁটাইয়ের খড়গ নেমে আসতে চলেছে।’

গত জুন মাসেই ‘ব্লুমবার্গ নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মাইক্রোসফট। অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে এবং ব্যয় সঙ্কোচনের জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে সংস্থার শীর্ষ কর্তারা। কোভিডের পরে অ্যামাজন, আইবি্এম সহ একাধিক সংস্থা হাজার-হাজার কর্মী ছাঁটাই করেছে। যদিও তার পরেও সংস্থাগুলির আর্থিক হাল তেমন ফেরেনি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২