শ্রাবণী মেলায় ভিড় সামলাতে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

শ্রাবণের রবি, সোমবার-সহ বিশেষ দিনগুলিতে রাতেও হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেল। শাস্ত্রে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আষাঢ় মাস শেষপ্রায়, বাঙালি ক্যালেন্ডার অনুসারে চলতি মাসের ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস। শিব ভক্তদের ভিড় উপচে পড়বে ভোলামহেশ্বর ধামগুলিতে। আর বাংলার মহেশ্বর ধামগুলির মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর। যেখানে সারাবছরই ভক্তের ভিড় লেগেই থাকে। বিশেষ করে, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবভক্তদের জন্যে গুরুত্বপূর্ণ। অনেকেই সারারাত পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা করেন। মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে রাজ্যের কোণে কোণে থেকে শিবভক্তরা ভিড় জমায় তারকেশ্বর ধামে। বাঙালিদের অন্যতম পবিত্র স্থান এটি। যাই হোক, শ্রাবণ মাসের তারকেশ্বরে আর পাঁচটা মাসের থেকে একটু বেশিই ভিড় জমে। পাশাপাশি এ সময়ে শৈবতীর্থে অনুষ্ঠিত হবে একমাসের জন্যে শ্রাবণী মেলা। সেই কারণে ভক্তদের জন্যে আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। শ্রাবণের রবি, সোমবার-সহ বিশেষ দিনগুলিতে রাতেও হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেল। শাস্ত্রে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে এই মাসে ভগবান শিবকে সহজেই প্রসন্ন করা যায়। এমনটাও বিশ্বাস করা হয় যে, কেউ যদি মহাদেবের আশীর্বাদ পান তাহলে তার জীবনে কোনও কিছুর অভাব হবেনা।

বাংলা মতে পুরো শ্রাবণ মাস বাবার মাস হলেও হিন্দি পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রাবণ মাস। সেইমতো আগামী ২৫ আষাঢ় তথা ইংরেজি ১০ জুলাই বৃহস্পতিবার গুরুপূর্ণিমা দিন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা। মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে হয়ে গিয়েছে কয়েক দফা বৈঠক। এ সময়ে শুধু রাজ্য নয়। রাজ্যের বাইরে থেকেও বিপুল সংখ্যক ভক্ত আসে ভোলেবাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ১২ নম্বর রুটের রাস্তা টানা একমাস জলযাত্রীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায়। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিবছরই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করে থাকে পূর্ব রেল। এ বছরেও তার বিলম্ব হচ্ছে না। এবছর তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। জুলাই ও আগস্ট মাস জুড়ে চলা এই মেলায় তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় শেওড়াফুলিতেও। ভক্তরা গঙ্গার জল নিতে নামেন। আর তা সামাল দিতেই এবছর হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া ও শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলার সময় সবথেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে রবিবার ও সোমবার। ১০ জুলাই, ১৩ জুলাই, ১৪ জুলাই, ২০ জুলাই, ২১ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৩ আগস্ট, ৪ আগস্ট, ৯ আগস্ট, ১০ আগস্ট, ১১ আগস্ট, ১৫ আগস্ট, ১৬ আগস্ট, ১৭ আগস্ট, ১৮ আগস্ট এই স্পেশাল ট্রেন গুলো চলবে। স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত ১২:৩০ , ভোর ৪:১৫, দুপুর ১২: ৪০, দুপুর ১: ২০ মিনিটে ছাড়বে। তারকেশ্বর পৌঁছাবে যথাক্রমে রাত ২টো, ভোর ৫টা ৪৫, দুপুর ২টো ১০, দুপুর ২টো ৫০ মিনিটে। তারকেশ্বর থেকে থেকে চার স্পেশ্যাল ট্রেনের মধ্যে একটি ছেড়ে আসবে রাত ২: ৩০, সকাল ১০: ৫৫, ১১: ৩৫ ও রাত ৯ :১৭ মিনিটে।এছাড়াও শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬: ৫৫মিনিট, ০৯: ২০মিনিট, ১১: ০৫মিনিট ও বিকেল ৪: ১৫ মিনিটে এবং রাত ৭: ৩৫মিনিটে ছেড়ে যাবে। বিপরীত দিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫: ৫৫মিনিট, ০৮: ২০মিনিট, ১০: ০৫মিনিট ও দুপুর ২: ৪৬মিনিটে এবং সন্ধ্যা ৬: ৩৫মিনিটে ছাড়বে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২