বাবার HIV পজিটিভ, হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে পালাল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী: অমানবিক ছবি।৫ দিন ধরে হাসপাতালের বহির্বিভাগের সামনে পড়ে রয়েছেন HIV পজিটিভ রোগী।নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের(Kalyani JNM Hospital) বহির্বিভাগের সামনে গত ৫ দিন ধরে পড়ে রয়েছেন HIV পজিটিভ এক রোগী। অভিযোগ, তাঁকে হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে চলে গিয়েছেন রোগীর ছেলে।জানা গিয়েছে, রোগীর নাম নিশীথ মৃধা। বয়স ৭০ বছর। বাড়ি নদিয়ার চাকদার চাঁদুরিয়া এলাকায়।

হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন নিশীথ। HIV পজিটিভ শুনেই নিশীথের ছেলে নীলেষ মৃধা(Nilesh Mirdha) হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন বাবাকে। তারপর থেকে এইভাবে হাসপাতালের বহির্বিভাগের সামনে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন নিশীথ।হাসপাতাল সূত্রে খবর, নিশীথকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে। কিন্তু তাঁর ছেলে নিশীথ বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। এই রোগীকে অন্যত্র কিভাবে স্থানান্তরিত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই রোগীর ছেলেকে হাসপাতালে আনার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছেলের এই ধরনের আচরণ সকলেই নিন্দার ঝড় তুলেছে তার বিরুদ্ধে।ওই রোগী হাসপাতালের বহি বিভাগের বাইরে একটি টলির মধ্যে পড়ে রয়েছেন কদিন ধরে। সেখানেই আসা রোগীর আত্মীয়-স্বজন সকলেই দেখতে পাচ্ছেন। ওই রোগীর কোন চিকিৎসা হচ্ছে না। মিলছে না খাবারও। এইভাবে চলতে থাকলে বিনা চিকিৎসায় ওই রোগীর সেখানে মৃত্যু হবে। কিন্তু দায়িত্ব নেওয়ার কেউ নেই। বাড়ির লোক ওই ভাবেই ফেলে রেখে পালিয়ে গিয়েছেন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ