দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুসলিম মৌলবাদীদের হাত থেকে বাঁচতে বোরকা-হিজাব পরে আদালতে অপু বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ নুসরাত ফারিয়ার পর অপু বিশ্বাস। মাস কয়েক আগেই বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। একই অভিযোগ উঠেছিল অপু বিশ্বাসের বিরুদ্ধেও। বাংলাদেশে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের সময় ঢাকার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আজ ঢাকার CMM আদালতে হাজির হয়েছিলেন ঢাকার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সেই মামলায় জামিনও পেয়েছেন অভিনেত্রী। কিন্তু আদালতে ঢোকার সময় তাঁকে বোরকা, মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক পরে লুকিয়ে ঢুকতে দেখা যায়।

মৌলবাদী মুসলিমদের হাত থেকে বাঁচতে এমন বেশ নিয়েছিলেন অপু, তা কারো জানতে বাকি নেই। জানা গিয়েছে, অভিনেত্রী আত্মসমর্পণের পর রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি ওঠে। সেখানেই ১০ হাজার টাকায় মুচলেকায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন বিচারক। এদিন দুপুর ১২:৪০ মিনিট নাগাদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা হয়েছিলেন অপু। তিনি আদালতের এজলাসের পেছনের বেঞ্চে বসেন। এরপর তাঁর আইনজীবী আবুল বাশার কামরুল জামিনের আবেদন করেন। যদিও শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস। দুই পক্ষের শুনানি শেষে আদালত অপুর জামিন মঞ্জুর করে।
তবে আদালত থেকে বের হয়ে অপু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, তিনি একজন অভিনয় শিল্পী, অভিনয় তাঁর মূলকাজ। অভিনয়ের জন্য তিনি অনেক কিছু করেছেন। রাজনীতি তিনি বোঝেন না, করেনও না। তাই তাঁর আইনজীবীরাই এ বিষয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, হত্যাচেষ্টা’র মামলায় গত ২ জুন উচ্চ আদালত থেকে তিনি ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ আজ শেষ হওয়ায় অপু স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। গত ১৮ মে একই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল নুসরাত ফারিয়াকে। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে দুইদিনের মাথায় তিনি জামিন পেয়ে যান। আসলে গতবছর বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। তখনই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনিই সুস্থ হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ে করেন। যেখানে বিনোদন মহলের একাধিক তারকারা রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ