অসমের মহিলার ভয়ঙ্কর কাণ্ড, স্বামীকে খুন করে ৫ ফুটের গর্তে পুঁতল স্ত্রী

মুসকান, সোনম কাণ্ডের ছায়া এবার অসমের গুয়াহাটিতে। স্বামীকে হত্যা করে বাসভবনের মাটিতে কবর দেওয়ার অভিযোগে ৩৮ বছর বয়সী এক মহিলা কে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসকান, সোনম কাণ্ডের ছায়া এবার অসমের গুয়াহাটিতে। স্বামীকে হত্যা করে বাসভবনের মাটিতে কবর দেওয়ার অভিযোগে ৩৮ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে রহিমা খাতুন নামে অভিযুক্ত তাঁর স্বামী সাবিয়াল রেহমানকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, গত ২৬ জুন অসমের গুয়াহাটির পান্ডু এলাকার জয়মতী নগরে। হত্যা করে স্বামীর মৃতদেহ তাঁদের আবাসিক প্রাঙ্গণের পাঁচ ফুট গভীর গর্তে পুঁতে দেন। মহিলার স্বামী একজন স্ক্র্যাপ ডিলার ছিলেন। এই দম্পতি ১৫ বছরের সংসার। তাদের দুটি সন্তান রয়েছে। নিজের অপরাধ লুকানোর জন্য রহিমা খাতুন তাঁর পরিচিতজনকে বলেছিলেন যে, তাঁর স্বামী কাজের জন্য কেরল গিয়েছেন। কিন্তু তাঁর পাড়া প্রতিবেশীর সন্দেহ করছে জেনে পরে ওই মহিলা অসুস্থ এবং হাসপাতালে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু রহিমা খাতুনের গল্পটি শীঘ্রই সন্দেহজনক হয়ে উঠে, যখন ভুক্তভোগীর ভাই ১২ জুলাই রেহমানের অনুপস্থিতির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

এরপরের দিনেই, ১৩ জুলাই, রহিমা খাতুন গুয়াহাটির জালুকবাড়ি থানায় অবশেষে আত্মসমর্পণ করেন। যেখানে রহমানের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি দাবি করে ছিলেন যে, তার স্বামী মারা গিয়েছেন। কিন্তু পরে অপরাধ স্বীকার করে মহিলা জানান যে, বৈবাহিক কলহের সময় তিনি তাঁর স্বামীকে হত্যা করে বাড়িতে পুঁতে রেখেছিলেন। এ বিষয়ে গুয়াহাটি (পশ্চিম) এর ডেপুটি কমিশনার পদ্মনাভ বড়ুয়া জানিয়েছেন, “পুলিশ স্টেশনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে স্বীকার করেছে যে ২৬ জুন রাতে তাঁদের মধ্যে ব্যাপক ঝগড়ার পর সে তার স্বামীকে হত্যা করেছে। দুজনেই একে অপরের উপর আক্রমণ করেছিল, সেই রাতে যখন এই ঝগড়া শুরু হয় তখন স্বামী মদ্যপ ছিলেন।

এই লড়াইয়ে স্বামী গুরুতর আহত হয়ে মারা যান। আতঙ্কিত হয়ে সে প্রায় পাঁচ ফুট বাড়ির একটি গর্ত খুঁড়ে মৃতদেহটি ফেলে মাটি দিয়ে ঢেকে দেয়। রহিমা খাতুনের স্বীকারোক্তির পর, পুলিশ রেহমানের মৃতদেহ কবর থেকে উঠিয়ে ফরেন সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্তদের এই অপরাধে সহায়তা করেছে এমন অন্য কোনও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা আছে কিনা, তা পুলিশ তদন্ত করছে। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ফরেনসিক টিমের সঙ্গে তাকে বাড়িতে নিয়ে গিয়েছেন। ম্যাজিস্ট্রেট সেখানে ছিলেন। একজন মহিলার পক্ষে এত বড় গর্ত খনন করে মৃতদেহ ফেলা সম্ভব নয়। তাই পুলিশের সন্দেহ আরও কয়েকজন জড়িত এই ঘটনায়।

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন