বিস্ফোরক তথ্য! ১৪ বছরে ১১.৭ কোটি মৃত্যু, আধার নিষ্ক্রিয় হয়েছে মাত্র ১.১৫ কোটির

Share:

আন্তর্জাতিক ডেস্ক, নয়া দিল্লি: ভারতীয় নাগরিকত্বের পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ হিসাবে আধার কার্ড চালু করা হয়েছে। সম্প্রতি একটি আরটিআইয়ের জবাবে জানা গিয়েছে গত ১৪ বছরে মৃত্যুর ভিত্তিতে মাত্র ১ কোটি ১৫ লক্ষ আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর তুলনায় এই সংখ্যা খুবই কম। সমগ্র রাষ্ট্রের জনসংখ্যা কোষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে ভারতের মোট জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি, যেখানে আধার কার্ডধারীর সংখ্যা ১৪২.৩৯ কোটি। ভারতের সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম (CRS) অনুসারে, ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৮৩.৫ লক্ষ মানুষ মারা গিয়েছেন।

এমন পরিস্থিতিতে, গত ১৪ বছরে ১১.৬৯ কোটিরও বেশি মৃত্যু হয়েছে, কিন্তু UIDAI মাত্র ১.১৫ কোটি আধার নম্বর ব্লক করেছে। অর্থাৎ মাত্র ১০% এরও কম নম্বর ব্লক করা হয়েছে। এই প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে UIDAI কি কখনও এই গণনা করেছে যে দেশে আধার কার্ড নেই এমন মানুষের সংখ্যা কত, সেই প্রসঙ্গে জানানো হয়েছে  “এরকম কোনও তথ্য পাওয়া যায় না।” UIDAI-এর মতে, যখন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া (RGI) আধার নম্বরের সঙ্গে মৃত ব্যক্তির তথ্য শেয়ার করেন, তখন একটি প্রক্রিয়া অনুসরণ করে আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়। ২০২৩ সালের অগস্টে জারি করা একটি সার্কুলার অনুসারে, প্রথমে ডেথ রেজিস্ট্রেশনের তথ্য UIDAI ডাটাবেসের সঙ্গে মেলানো হয়। তারপর দুটি জিনিস পরীক্ষা করা হয়: (১) নামের মধ্যে ৯০% মিল থাকা উচিত, (২) লিঙ্গের ক্ষেত্রে ১০০% মিল থাকা উচিত।

এই দুটি শর্ত পূরণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন মৃত্যুর পরে কোনও বায়োমেট্রিক অথেনটিকেশন বা আপডেট হবে না। যদি মৃত্যুর পরেও আধার ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আরও তদন্ত করা হবে। অন্যদিকে, যদি নিষ্ক্রিয় আধার ভবিষ্যতে কোনও প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাহলে তা সিস্টেমে ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে আধার পুনরায় সক্রিয় করতে পারবেন।

গত পাঁচ বছরে মৃত্যুর ভিত্তিতে কতগুলি আধার নম্বর বছরে বন্ধ করা হয়েছে সেই বিষয়ে আরটিআই-তে জিজ্ঞাসা করা হলে, ইউআইডিএআই স্পষ্টভাবে বলেছে, “আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।” UIDAI কেবলমাত্র মোট পরিসংখ্যান দিয়েছে যে ৩১ ডিসেম্বর পর্যন্ত মৃত্যুর কারণে ১.১৫ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।

বিহারে SSR অর্থাৎ স্পেশাল সামারি রিভিশনের সময় অনেক জেলায় ১০০% এরও বেশি আধার স্যাচুরেশন দেখা গেছে। উদাহরণস্বরূপ বলা যায় কিশানগঞ্জ: ১২৬%, কাটিহার এবং আরারিয়া: ১২৩%, পূর্ণিয়া: ১২১%, শেখপুরা: ১১৮%। এর অর্থ হল এই জেলাগুলির আনুমানিক জনসংখ্যার চেয়েও বেশি লোককে আধার ইস্যু করা হয়েছে। এর একটি বড় কারণ হল মৃত ব্যক্তির আধার নম্বর সময়মতো নিষ্ক্রিয় করা হয় না। এছাড়াও, জনসংখ্যা অনুমান, স্থানান্তর এবং অনুলিপিকরণের ত্রুটিও দায়ী।

আরটিআই-এর উত্তর থেকে স্পষ্ট যে, আধারবিহীন ব্যক্তিদের সম্পর্কে ইউআইডিএআই-এর কোনও অনুমানই নেই। মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় করার কোনও কার্যকর ব্যবস্থাও নেই। এটি কেবল তথ্যের নির্ভুলতা নিয়েই প্রশ্ন তোলে না বরং নীতি নির্ধারণ এবং জনসংখ্যা পরিসংখ্যানের একটি গুরুতর ত্রুটিও প্রকাশ করে। তাই বলা যায় যে UIDAI-কে সিস্টেমে স্বচ্ছতা আনতেই হবে, বিশেষ করে যখন আধার এখন ব্যাঙ্কিং, রেশন, ভোটদান এবং একাধিক সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত।

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর