ভয়াবহ ঘটনা! চলন্ত বাসে প্রসব করে নবজাতককে জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: ট্রেনে, বাসে সন্তানের জন্ম দেওয়ার ঘটনা আকছাড় ঘটে। এ নিয়ে নানাবিধ খবর শোনা যায়। ট্রেনে, বাসে, শৌচালয়ে যেখানে সন্তানের জন্ম হোক না কেন পরে, মা ও শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি মহারাষ্ট্রের পারভানিতে যা ঘটেছে তা তা কার্যত অত্যন্ত মর্মান্তিক এবং ভীতিকর।

এখানে ১৯ বছর বয়সী এক মহিলা চলন্ত স্লিপার কোচ বাসে একটি শিশুর জন্ম দিয়েছিলেন। কিন্তু সেই মহিলা এবং মহিলার স্বামী বলে দাবি করা এক ব্যক্তি নবজাতকটিকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন। স্বভাবতই শিশুটি প্রাণে বাঁচেনি। একজন পুলিশ আধিকারিক  জানিয়েছেন যে, সকাল ৬.৩০ নাগাদ পাথরি-সেলু রোডে এই ঘটনাটি ঘটে।

বাস থেকে শিশুটিকে যে ফেলে দেওয়া হয়েছে সেই ঘটনার কথা অন্য এক ব্যক্তি পুলিশকে জানান। তিনি জানিয়েছিলেন যে কাপড়ে মোড়ানো কিছু একটা রাস্তা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। বাসে করে যাওয়ার সময় সময়, গর্ভবতী মহিলার প্রসববেদনা শুরু হয়। বাসেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর দম্পতি শিশুটিকে একটি কাপড়ে জড়িয়ে বাস থেকে ফেলে দেন।

স্লিপার বাসের চালকও জানালা দিয়ে কিছু একটা ছুঁড়ে ফেলে দিতে দেখেন। কী ফেলা হল জিজ্ঞাসা করে স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন বাসে ভ্রমণের কারণে তাঁর স্ত্রী বমি করছেন। বমির প্যাকেটই বাইরে ফেলা হল। এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানালা দিয়ে কিছু একটা ছুঁড়ে ফেলা হল তা দেখতে পান। তাই বাচ্চাটা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ পুলিশের ১১২ হেল্পলাইনে ফোন করে খবর দেন।

টহলরত স্থানীয় পুলিশের একটি দল স্লিপার বাসটিকে ধাওয়া করে। গাড়িটি পরিদর্শন করে প্রাথমিক তদন্তের পর এক আধিকারিক বলেন, তারা মহিলা এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়। দম্পতি পুলিশের কাছে জানিয়েছে, নবজাতককে জানলা দিয়ে ফেলে দিয়েছে কারণ তারা সন্তানকে লালন-পালন করতে অক্ষম। তিনি আরও বলেন যে শিশুটি রাস্তায় ফেলে দেওয়ার পর মারা গিয়েছে।

পুলিশের মতে, দম্পতি পারভানির বাসিন্দা ছিলেন। গত দেড় বছর ধরে পুনেতে বসবাস করছিলেন দুজনে। ওই আধিকারিক বলেন, মহিলা এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তি নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন ঠিকই, কিন্তু দাবির সমর্থনে কোনও নথি দেখাতে পারেননি। হেফাজতে নেওয়ার পর মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার