নতুন ঘর বাঁধার স্বপ্ন! স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন করল মা, দেহের সামনে ৩৬ ঘণ্টা ধরে চলল উল্লাস

বিবাহবহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে ফাঁসাতে চেয়েছিলেন মহিলা। সেই জন্যে নিজের মেয়েকেই খুন করল পাষাণী মা। শুধু তাই নয়, খুনের পরে দেহটি ৩৬ ঘন্টা ধরে ফেলে রাখলেন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেলেঙ্কারি কাণ্ড! বিবাহবহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে ফাঁসাতে চেয়েছিলেন মহিলা। সেই জন্যে নিজের মেয়েকেই খুন করল পাষাণী মা। শুধু তাই নয়, খুনের পরে দেহটি ৩৬ ঘন্টা ধরে ফেলে রাখলেন মহিলা। এরপর পচন ধরতে থাকা মেয়ের দেহের সামনেই প্রেমিকের সঙ্গে উল্লাসে মাতলেন মহিলা। ততক্ষনে পোকাও ধরে গিয়েছে মেয়ের দেহে। এমন মর্মান্তিক ঘটনা শুনেছেন কখনও? হ্যাঁ, ঘটনাটি উত্তর প্রদেশের ঘটনা। ইতিমধ্যেই মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রায় আট বছর আগে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহরুখ খানের সঙ্গে বিয়ে হয় রোশনি খানের। মহিলার বরাবরই বিভিন্ন পার্টিতে যাওয়ার অভ্যাস ছিল। সেই রকমই একটি পার্টিতে উদিত জয়সওয়াল নামে এক তরুণের সঙ্গে আলাপ হয় রোশনির। তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আর তাঁদের প্রেম এতটাই গভীরে চলে গিয়েছিল যে, সম্প্রতি স্বামীর সঙ্গে থাকাও বন্ধ করে দিয়েছিলেন মহিলা। মেয়েকে নিয়ে একা ফ্ল্যাটে থাকতেন। শাহরুখকে জীবন থেকে মুছে নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি।

অভিযোগ, পুরোনো স্বামীর সব স্মৃতি মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু পথের কাঁটা হয়েছিল তাঁর ৬ বছরের কন্যা। অভিযোগ, সেই কারণেই মেয়েকে শ্বাসরোধ করে খুন করে হত্যা করেন পাষাণী মা। শুধু তাই নয়, রোশনি চেয়েছিলেন যে, মেয়েকে খুন করার দায় চাপাবেন স্বামীর উপর। সেইমতো সব পরিকল্পনা করে রেখেছিলেন মহিলা। গত রবিবার শাহরুখ মেয়ের সঙ্গে দেখা করতে স্ত্রীর ফ্ল্যাটে গিয়েছিলেন। এরপর সোমবার ভোর তিনটে নাগাদ পুলিশকে ফোন করে রোশনি জানান যে, তাঁর স্বামী তাঁর মেয়েকে খুন করেছেন। স্বাভাবিকভাবেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। মৃতের দেহ উদ্ধার করেন। রোশনি পুলিশকে জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর প্রচন্ড ঝগড়া চলছিল। হাতাহাতিও হয় তাঁদের মধ্যে। সেই সময়েই স্বামী রাগের মাথায় মেয়ের গলা টিপে মেরে ফেলেছেন। শাহরুখের বিরুদ্ধে খুনের মামলা রুজু করলেই তদন্ত এগোতেই কিছু বিষয়ে সন্দেহ হয় পুলিশের।

কেননা নাবালিকার দেহ পচনশীল অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। যা দেখে পুলিশের সন্দেহ হয় যে, মেয়েকে অনেক আগেই খুন করা হয়েছে। খোঁজখবর নিয়ে পুলিশ মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। সেই মতো রোশনি এবং তাঁর প্রেমিক উদিতকে আটক করে। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই খাঁচার ভিতর থেকে বিড়াল বেরোয়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, ওই নাবালিকাকে আনুমানিক ৩৬ ঘণ্টা আগে খুন করা হয়েছিল। এরপরেও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন রোশনি। কিন্তু জেরার মুখে অবশেষে সবটা স্বীকার করতে বাধ্য হন উদিত। তিনি স্বীকার করেন যে, তাঁরা দু’জনে মিলেই মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। আর ৩৬ ঘন্টা নাবালিকার মরদেহর সামনেই পার্টিও করেছেন। এরপর রোশনিও সবটা স্বীকার করে নেন।

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর