১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি : সময়ের সঙ্গে সঙ্গে প্রায়ই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। নতুন নতুন ফিচার নিয়ে তৈরি হচ্ছে মুঠোফোন। একটার থেকে আর একটা আরও বেশি উন্নত করতে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আসছে।  বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন। এটা স্মার্ট ফোনেরই যুগ। ফোন করা, গান শোনা, ছবি তোলা বা ভিডিয়ো দেখা কিংবা কেনাকাটার পর আর্থিক লেনদেন। মূলত স্মার্ট ফোনের মাধ্যমে মানুষ এই কাজই বিশেষ করে থাকে আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া জীবন অচল। এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জাবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। আর এই যন্ত্রটি প্রতি নিয়ত নিজেকে আপডেট করে চলেছে। একেক কোম্পানি একেক পদ্ধতি যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।

সম্প্রতি নতুন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউ সংস্থা। এই সংস্থা তাদের নতুন ফোন iQOO Z10R লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোন কবে নিয়ে আসা হবে তার পাশাপাশি ফোনের ফিচারও প্রকাশ করেছে সংস্থা। জানানো হয়েছে নতুন ফোনটি সবথেকে পাতলা কোয়ার্ড কার্ভড OLED ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ৪কে সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওআইএস রিয়ার ক্যামেরা এবং ১২ জিবি পর্যন্ত RAM সহ ফোনটি বাজারে আসবে। সংখ্যার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে এই নতুন ফোনটি আসবে ২৪ জুলাই। অ্যামাজনে আপকামিং স্মার্টফোনের মাইক্রোসাইটও লাইভ চলছে।

বলা হয়েছে, এই ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। একটি সিলভার রংয়ের আরেকটি নীল রঙের। আইকিউ ইন্ডিয়া এবং সংস্থার সিইও আসন্ন ফোনটির একটি ছবি প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই ফোনটি amazon ও আই কিউ ওয়েবসাইটে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে বিক্রি হবে। ফোনে কি কি ফিচার থাকবে সেই বিষয়েও স্পষ্ট করে বলা হয়েছে।

ফিচারের ক্ষেত্রে বলা হয়েছে, iQOO Z10R ফোনে ৬.৭৭ ইঞ্চি FHD+ কোয়াড-কার্ভড ওলেড ডিসপ্লে থাকবে। এটি ব্রাইটনেস খুব ভাল হবে। এরমধ্যে IP68 এবং IP69 রেটিং এবং মাইলিট্রি-গ্রেড প্রোটেকশনও থাকছে। জানা গিয়েছে, ফোনে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি থাকবে। সঠিক কাজ করার জন্য এই ফোনটি নিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে। ২৪ জিবি  RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। ফোটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরা সহ Aura Light থাকবে। ব্লগারদের জন্য এই ফোনের রেকর্ডিং খুব ভালভাবে সাপোর্ট করবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২