প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা ১১ শতাংশ বেড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আস্থা ও নির্ভরশীলতা বাড়ছে ‘বন্ধন ব্যাঙ্ক’ এর উপরে। যে কারণে তরতরিয়ে বাড়ছে ব্যবসাও। গত আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় বর্তমান অর্থ বর্ষের প্রথম তিন মাসে ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ লক্ষ ৮৮ হাজার কোটি টাকায়। আর মোট আমানত গত অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৫৫ লক্ষ কোটি। ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ৩৭২ কোটি টাকা। আজ শুক্রবার (১৮ জুলাই) এক সাংবাদিক বৈঠকে প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করে এ কথা জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত।

বাঙালি উদ্যোগপতি তথা অতি ক্ষুদ্র ঋণের অন্যতম দিশারি চন্দ্রশেখর ঘোষের হাত ধরেই যাত্রা শুরু করেছিল ‘বন্ধন ব্যাঙ্ক’। বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই শাখা রয়েছে। ৬,৩৫০টির বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.১৪ কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে। চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করে ব্যাঙ্কটির এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বন্ধন ব্যাঙ্ক বিগত ত্রৈমাসিকের তুলনায় ক্রমান্বয়ে উন্নত কর্মদক্ষতা প্রদর্শন করেছে। আমানতের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে এবং রিটেল ও হোলসেল ব্যাঙ্কিং-এ আমরা ধারাবাহিক গতি লক্ষ্য করেছি। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে,  তবুও আমাদের কর্মদক্ষতাই আমাদের ব্যবসার স্থিতিশীলতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ।’

প্রতিযোগিতার বাজারে খুচরো ব্যবসার (রিটেল ব্যাঙ্কিং)উপরেই বিশেষ নজর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘খুচরো ব্যবসা সম্প্রসারণের উপর কৌশলগত গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাঙ্ক এই মুহূর্তে ডিজিটাল ব্যাঙ্কিং-এর অগ্রগতিকে খুবই প্রাধান্য দিচ্ছে,  যাতে কার্যকারিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং গ্রাহকদের ব্যাঙ্কিং অভিজ্ঞতা আরও উন্নত হয়।’

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী