ঝাড়গ্রামে পাঁচ বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় ফাঁসির সাজা নাকচ হাইকোর্টে, ৬০ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দুই ব্যক্তির ফাঁসির সাজা রোধ করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই দুই ব্যক্তির ফাঁসির সাজা খারিজ করে তাদের উভয়কে ৬০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ২০২১ সালের ৭ নভেম্বর ঝাড়গ্রামে(Jhargram) পাঁচ বছরের একটি শিশু কন্যাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দোষীরা। প্রথমে বাঁশের কাঠি দিয়ে যৌন নির্যাতন চালানো হয় এবং তারপর শিশুটিকে গলা টিপে খুন করে দেহ মাঠের পাশে একটি ঝোপে ফেলে দেওয়া হয়।

দীর্ঘক্ষণ নিখোঁজ থাকায় মেয়েটির বাবা এবং আত্মীয়রা থানায় অভিযোগ দায়ের করেন শুরু হয় খোঁজাখুঁজি সেই সময় গ্রামের কয়েকজন তারা মেয়েটিকে দুজনের সঙ্গে দেখেছেন বলে জানান একটি দোকান থেকে মেয়েটিকে চকলেট কিনে দেওয়া হয়েছিল এবং নিজেরা অর্থাৎ দোষীরা বিড়ি কিনেছিলেন বলে পুলিশ জানতে পারে। সেই সূত্র ধরে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের জেরা করে পরে ওই পাঁচ বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুজন দোষীর মধ্যে একজনের বাড়ি থেকে ওই মেয়েটির একটি ছবি আর একটি লকেট উদ্ধার হয়। সেই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোটে মামলা করেছিলেন দোষীরা। সেই মামলায় বুধবার রায় ঘোষণা করে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দোষীদের বিরুদ্ধে প্রমাণ যথেষ্ট শক্তিশালী বলে জানায়।

মেডিকেল রিপোর্ট প্রমাণ করে মেয়েটিকে বর্বরভাবে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ মৃত্যুদণ্ড দেওয়ার আগে দেখতে হয় দোষীদের সংশোধনের সুযোগ রয়েছে কিনা। অভিযুক্তরা খুব গরীব নিরক্ষর এবং একজন মানসিকভাবে অসুস্থ। অন্যজনের মানসিক চিকিৎসা চলছে। পূর্ব অপরাধের কোন রেকর্ড তাদের নামে লিপিবদ্ধ নেই। তারা সংশোধনাগারে ভালো ব্যবহার করেছে এবং তাদের সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। সবদিক বিবেচনা করে তাই আদালত মৃত্যুদণ্ড বাতিল করে দুজনকেই ৬০ বছরের জন্য যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়। নির্দেশ নামা স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তার আগে কোনোভাবেই মুক্তি বা রেহাই পাবেন না এই দুই দোষী ব্যক্তি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২