Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে বের করে হেনস্থা, কী হল উলুবেড়িয়ায়?

এক স্বামী হারা বিধবা মহিলা পেশায় স্বর্ণ ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে নিজের ফ্ল্যাট থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: সামনে এল উলুবেড়িয়ার এক ভয়ঙ্কর ঘটনা। এক স্বামী হারা বিধবা মহিলা পেশায় স্বর্ণ ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে নিজের ফ্ল্যাট থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল। মহিলার অভিযোগ তাকে চূড়ান্ত ভাবে হেনস্থা করা হয়েছে, ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি একাধিকবার পুলিশকে জানিয়েছিলেন কিন্তু তাতে কোন কাজ হয়নি। বাধ্য হয়ে নিজের ফ্ল্যাটে তালা ঝুলিয়ে বাড়ি ছেড়েছেন ওই বিধবা স্বর্ণ ব্যবসায়ী।

এই ঘটনাটি উলুবেড়িয়া থানার সামুইপাড়ার একটি ফ্লাটের। ঘটনা সূত্রপাত হয় কিছুদিন আগে। ফ্ল্যাটে একাই থাকতেন মহিলা। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। গাড়ি রাখাকে কেন্দ্র করে দিন কয়েক আগে এলাকাবাসীর সঙ্গে ওই মহিলার সমস্যা তৈরি হয়। স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগ এরপর থেকে বহুবার বিভিন্নভাবে তাকে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে।  কয়েকদিন আগে তিনি যখন রাত্রিবেলা শুয়েছিলেন তখন তাঁর ফ্ল্যাটে জোরে জোরে ধাক্কাধাক্কির আওয়াজ আসে। 

এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে তা দেখতে মহিলা যখন দরজা খোলেন তখন তাঁর ওপর কয়েকজন চড়াও হয়। সঙ্গে সঙ্গে তাকে টেনে হেঁচড়ে ফ্ল্যাট থেকে বের করা হয়। আচমকা এহেন আক্রমণে ও হেনস্থার তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তিনি একাধিকবার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে এই শারীরিক ও মানসিক নির্যাতন চলে। এরপর গোটা বিষয়টি তিনি উলুবেড়িয়া থানায় জানান। মহিলার অভিযোগ পুলিশের কাছে যাওয়ার পর বেশ কয়েকদিন কাটলেও থানা থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাড়িতে ঢুকতে গিয়ে তিনি দেখেন তাঁর বাড়িতে তালা দেওয়া। এই বিষয়টিও তিনি পুলিশকে জানান, কিন্তু তাতেও কোন সাড়া মেলেনি। এই মুহূর্তে প্রবলভাবে আতঙ্কিত বিধবা মহিলা জানিয়েছেন যে ফ্ল্যাটের ভেতরে তাঁর ব্যবসার প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র রয়েছে। কিন্তু তিনি ভয়ে ফ্ল্যাটে যেতেও পারছেন না সেগুলি আনতেও পারছেন না। মহিলা আরও অভিযোগ করেছেন যে কয়েকজন দুষ্কৃতি মদ্যপ অবস্থায় তাঁকে ধাওয়া করেছিল। এই বিষয়টিও তিনি পুলিশকে জানিয়েছিলেন, কিন্তু কোন লাভ হয়নি।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি