দক্ষিণ কোরিয়ার উপর মাত্র ১৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘বন্ধুরাষ্ট্র’ বলে আখ্যা দিয়েও বুধবার ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা-য়ের মতো জরিমানা (পেনাল্টি) চাপানো হবে বলেও ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মার্কিন বান্ধব হিসাবে পরিচিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাতে তিনি দেশটির উপরে ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা জানিয়েছেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ার পণ্যের উপরে মাত্র ১৫ সতাংশ শুল্ক চাপানোর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের চাহিদা আরও কমবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। প্রথমে একতরফাই বিভিন্ন দেশের পণ্যের উপরে বিশাল পরিমাণ কর চাপান। পরে অবশ্য তিন মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত রাখেন। বিপুল পরিমাণ করের হাত থেকে বাঁচতে বিভিন্ন দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসারও নির্দেশ দেন। গত মাস দুয়েক ধরেই বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন বাণিজ্য মন্ত্রকের আধিকারিকদের বৈঠক চলছে। ওই বৈঠকে কর-চুক্তি স্বাক্ষরও করেছে একাধিক দেশ। ৩১ জুলাইয়ের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন না করলে বিপুল পরিমাণ শুল্ক চাপানোর হুঙ্কার ছেড়েছেন ট্রাম্প। তাতেই বিশ্বজুড়ে থরহরিকম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা করেন ট্রাম্প। তাতে তিনি লেখেন, ‘একটি ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ’ বাণিজ্য চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বলবৎ থাকবে। তবে মার্কিন রফতানি পণ্যে কোনও শুল্ক আরোপ করবে না দক্ষিণ কোরিয়া।’ পাশাপাশি তিনি এও ঘোষণা করেন, ‘দক্ষিণ কোরিয়া ৩৫ হাজার কোটি বা ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এসব বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ‘মালিকানা ও নিয়ন্ত্রণ’ থাকবে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য জ্বালানি পণ্য কিনবে।’ উল্লেখ্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার ছেড়েছিলেন, ‘পয়লা অগস্টের আগে বাণিজ্য চুক্তিতে পৌঁছনো না গেলে দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া দেশটির ইস্পাত, অ্যালুমিনিয়াম, যানবাহন ও পরিবহন যন্ত্রাংশের ওপর বাড়তি শুল্ক আরোপ হবে।

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?