করোনায় আক্রান্ত ১৩ বিচারপতি, বুধবার থেকে ভার্চুয়ালি বসবে সুপ্রিম কোর্ট

মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড দেশ। দৈনিক সংক্রমণ সাড়ে ছয় হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশের শীর্ষ আদালতেও থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাস। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন হাইকোর্টের বিচারপতি। মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। তাই কোনও ঝুঁকি না নিয়ে বুধবার থেকে ফের ভার্চুয়াল শুনানি চালুর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়েও ভার্চুয়ালি বসেছিল আদালত।

গত কয়েকদিন ধরেই করোনায় একের পর এক বিচারপতি ও বিচারক আক্রান্ত হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটছে। বিচারকের অভাবে কার্যত বিচারকার্য স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানান, ‘হাইকোর্টের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক আধিকারিক-কর্মচারী। নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত, এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়ছে। চারদিকে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়।’

প্রধান বিচারপতির ওই মন্তব্যের পরেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ‘বুধবার থেকেই ফের ভার্চুয়ালি আদালত বসবে।’

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন