মাত্র ৪০০ টাকা সাশ্রয় করুন রোজ, পোস্ট অফিসের এই একটি স্কিম জীবন বদলে দেবে আপনার

Share:

নিজস্ব প্রতিনিধি: পোস্ট অফিসে বিবিধ সরকারি স্কিম রয়েছে। পোস্ট অফিস টাকা জমানোর সবচেয়ে নিরাপদ স্থান। এটি এমন একটি স্থান যেখানে মেয়াদপূর্তি হতে কোনওরকম ঝুঁকি থাকে না, পাশাপাশি পাওয়া যায় দূর্দান্ত রিটার্ন। কিন্তু পোস্ট অফিসে ভালভাবে সঞ্চয় করা এবং বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। প্রায়শই মানুষ খুব কম টাকা দিয়ে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ শুরু করে, এর ফলে তাঁরা যে ভীষন ভাল কিছু রিটার্ন পান তা নয়। যার কারণে তারা খুব বেশি টাকা পেতে পারছেন না। তব্বে যদি অল্প বয়স থেকে সঠিক পরিমাণে বিনিয়োগ শুরু করা যায়, তাহলে ভবিষ্যতে ভাল প্রফিট আসে।

আমরা আপনাকে এমনই একটি পোস্ট অফিস স্কিমের কথা বলতে চলেছি, যা আপনাকে বা আপনার পরিবারকে প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে। পোস্ট অফিসের এই প্রকল্পটির নাম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। বর্তমানে এই স্কিমের অধীনে ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমটি করমুক্ত। আপনি আপনার কন্যা সন্তানের নামে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি খুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধিতে আপনি বার্ষিক ২৫০ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আপনার কন্যা সন্তানের বয়স যদি ১০ বছরের কম হয় তাহলে আপনি মেয়ের নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। একটি পরিবার থেকে সর্বাধিক দুই মেয়ের অ্যাকাউন্ট খোলা যাবে। কিন্তু যদি একবার যমজ সন্তান হয়ে থাকে এবং তারাও মেয়ে হয় তাহলে ৩টি মেয়ের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে।

অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে সর্বোচ্চ ১৫ বছরের জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে টাকা জমা করা যাবে। যদি কোনও আর্থিক বছরে অ্যাকাউন্টে কমপক্ষে ২৫০ টাকা জমা না করা হয়, তাহলে অ্যাকাউন্টটি ডিফল্ট হয়ে যাবে। তারপর এটি কেবল ১৫ বছরের মধ্যে আবার খোলা যাবে। বাবা-মায়েরা মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগে অ্যাকাউন্টটি চালনা করতে পারবেন। ১৮ বছর পূর্ণ হওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নিজেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। এককালীন ভিত্তিতে অথবা বছরে ১ বার টাকা তোলা যাবে।

অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পর ম্যাচিওর হবে। তবে টাকা জমা শুধুমাত্র ১৫ বছরের জন্য করতে হবে। এছাড়াও ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর মেয়ের বিয়ের সময় এর মেয়াদ পূর্ণ করা যেতে পারে। যদি আপনি আপনার মেয়ের নামে এই অ্যাকাউন্টটি খোলেন এবং ম্যাচিওর হওয়ার পর রিটার্ন হিসাবে ৭০ লক্ষ টাকা চান, তাহলে প্রথমে আপনাকে প্রতিদিন প্রায় ৪০০ টাকা করে সাশ্রয় করতে হবে। এতে প্রতি মাসে ১২,৫০০ টাকা জমা পড়বে। এক বছরে দেড় লক্ষ টাকা জমা হবে।

মেয়াদপূর্তির পর অর্থাৎ ২১ বছর পর মেয়ের নামে মোট ৬৯,২৭,৫৭৮ টাকা জমা হবে। শুধু মনে রাখবেন,আপনাকে কেবল ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এতে শুধুমাত্র সুদ থেকে ৪৬,৭৭,৫৭৮ টাকা আয় হবে, মোট বিনিয়োগ হবে ২২,৫০,০০০ টাকা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও