এপ্রিলেই আসতে পারে নতুন বেতন বিল, কী কী সুবিধা পাবেন কর্মচারীরা?

খুব শীঘ্রই হয়ত বদল হতে পারে অফিসকর্মীদের বেতন পরিকাঠামো। কারণ কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আনতে চলেছে নয়া বেতন বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই হয়ত বদল হতে পারে অফিসকর্মীদের বেতন পরিকাঠামো। কারণ কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আনতে চলেছে নয়া বেতন বিল। যা ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই লাগু করতে চায় কেন্দ্র। যাকে এক কথায় Wage Code বলা হচ্ছে। আর বেতন বিল বা Wage Code অনুযায়ী বড়সড় বদল আসবে কর্মচারীদের বেতন কাঠামোয়। বদল আসবে নূন্যতম বেতনেও (Basic Salary)। বাস্তবিকভাবে এটা হলে, বেতনভুক কর্মচারীরা আপাতভাবে কিছুটা স্বস্তি পেতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে এই অতিমারী পরিস্থিতিতে কর্মচারীরা হাতে কিছুটা বেশি টাকা পাবেন। যদিও এই ব্যাপারে এখনই গ্রীন সিগন্যাল দেয়নি কেন্দ্র। তবে অনুমান আগামী এপ্রিল মাস থেকেই নয়া Wage Code লাগু করা হবে।

নতুন এই Wage Code-এ কী কী সুবিধা পাবেন কর্মচারীরা?

নয়া Wage Code-এ এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষেই নেওয়া হলে তা বিপুল আলোড়ন ফেলতে চলেছে কর্মচারীদের মধ্যে। কী আছে এই নয়া Wage Code-এ? জানা যাচ্ছে একজন কর্মচারী তাঁর কোম্পানির কাছ থেকে যে টাকা Cost To Company বা CTC হিসাবে পান তার মধ্যে অন্তত ৫০ শতাংশ বেসিক পে (Basic Pay) হিসেবে আসতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, বেসিক পে বেড়ে গেলেও In hand Salary বা Take Home Salary-র ক্ষেত্রে খুব একটা বদল হয়ত হবে না। কারণ, Provident Fund বা PF এর উপর যে গুরুত্ব আরোপ করা হবে। আবার Home Rent Allowance (HRA), Travel Allowance (TA), Newspaper Subscription Allowance ইত্যাদি কমিয়ে দেওয়া হবে। এতদিন এটার উল্টোটাই হতো, বেসিক পে কমিয়ে, অন্যান্য অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া হতো। এখনও পর্যন্ত মোট Cost To Company বা CTC-র ৩০-৪০ শতাংশ ‘In Hand Salary’ হিসাবে পেয়ে থাকেন কর্মচারীরা।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী