ওল কেন সুসিদ্ধ হল না, রাগে আনাজ বিক্রেতার মাথায় কাঁচা আম ছুঁড়ে ফুলিয়ে দিলেন ক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ওল কেন সুসিদ্ধ হলো না? জবাব চাইতে গিয়ে আনাজ বিক্রেতার মাথায় কাঁচা আম ছুঁড়ে ফুলিয়ে দিলেন ক্রেতা। একেবারে হইচই কান্ড দিন দুপুরে বাজারে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে দাঁড়িপাল্লার বাটখারা ছুঁড়ে মারতে চেষ্টা করেছিলেন ওই ক্রেতা। কিন্তু সবাই মিলে ঠেকানোর ফলে তা আর সম্ভব হয়নি ।তবে উত্তেজিত হয়ে ওই আম(Mango) মাথায় লাগে বিক্রেতার আর মাথা ফুলে উঠলে চিকিৎসা করাতে নিয়ে যান তারাই।চরম অধৈর্য এবং অমানবিক ঘটনা নদিয়ার শান্তিপুর নতুনহাট পৌর বাজারে(Shantipur Natunhat Bazar)।

বাজারে ঢোকার মুখেই দীর্ঘদিনের ছোট্ট আনাজের দোকান সঞ্জয় ঘোষের(Sanjay Ghosh)। তিনি ফুলিয়া বয়রা থেকে শান্তিপুর নতুনহাটে এসে ব্যবসা করছেন প্রায় ৮-১০ বছর তিনি ব্যবসা করছেন। এরকম ঘটনা তার ক্ষেত্রে না ঘটলেও বাজার বিক্রেতাদের ওপর ওই ক্রেতার দু – এক সময় চড়াও হওয়ার কথা জানাচ্ছেন অনেকেই। অভিযুক্ত বাপ্পা শেখের(Bappa Sk.) বাড়ি ওই বাজারের কাছাকাছি তোপখানা পাড়ায়। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে তাকে বাড়ি পাওয়া যায় না। তবে অনেকেই বলছেন ছেলেটি খারাপ নয় ।তবে ধৈর্য হারা হয়ে হয়তো করে ফেলেছে। নতুনহাট পৌরবাজার কমিটির সভাপতি শিবু বর্ধন জানাচ্ছেন , ক্রেতা সুরক্ষা দফতর কিংবা বাজার কমিটির কারোর কাছে কিছুই না জানিয়ে সামান্য এই বিষয়ে গরিব বাজার বিক্রেতাকে মারধোর করা নিম্ন রুচির পরিচয়। তবে শুধু একটি ঘটনা নয় এরকম বেশ কয়েকটি ঘটনা পরিপ্রেক্ষিতে তারা শান্তিপুর থানায়(Shantipur P.S.) লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আগামীতে বিক্রেতাদের সুরক্ষা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

তবে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বাজার কমিটি এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন ।নাম না প্রকাশ করলেও অনেকে অবশ্য কটাক্ষ করে বলছেন গ্যারান্টি দিয়ে বিক্রি করার দরকার কি।তবে এ বিষয়ে অন্যান্য ক্রেতারা কিংবা বিক্রেতারা সকলেই একযোগে জানাচ্ছেন কাঁচা লঙ্কায় ঝাল হবে কিনা, ওল কচুতে গলা ধরবে কিনা এগুলো চাষীদের কাছ থেকে শুনে বলা হয়। তবে তার কোন গ্যারান্টি কার্ড দেওয়া হয় না। তাদের প্রশ্ন বিদ্যুৎ সহ নানান সরকারি পরিষেবার বিষয়ে অনেক গ্যারান্টিই থাকে সেক্ষেত্রে দশ বিশ টাকার সামগ্রী কিনে আনাজ বিক্রেতার ওপর চড়াও হওয়া সচেতন ক্রেতারা কজন এই ঔদ্ধত্য দেখান।
তবে বিষয়টি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ হিসেবে জমা পড়ায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্তে নেমেছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ