চিনের সঙ্গে যোগসূত্র, এবার Intel-এর CEO-র ইস্তফা চাইলেন ‘পাগলাটে’ ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামোতে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। এবার চিনের সঙ্গে যোগসূত্র থাকায় বহুজাতিক প্রযুক্তি সংস্থা ইন্টেলের (Intel) মুখ্যনির্বাহী আধিকারিক (CEO) লিপ বু ট্যানের (Lip-Bu Tan) ইস্তফা দাবি করেছেন। বৃহস্পতিবার (৭ অগস্ট) নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’ হ্যান্ডলে এক পোস্টে ইন্টেল সিইওকে নিশানা করে তিনি লিখেছেন, ‘INTEL-এর সিইও অত্যন্ত দ্বিধাগ্রস্ত এবং অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই সমস্যার অন্য কোনও সমাধান নেই। এই সমস্যার প্রতি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’ যদিও ‘খ্যাপাটে’ মার্কিন প্রেসিডেন্টের আজব দাবি নিয়ে ইন্টেলের পরিচালকরা কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ট্রাম্পের দাবির পরেই মার্কিন শেয়ারবাজারে হু-হু করে নিম্নমুখী হয়েছে ইন্টেলের শেয়ারদর। এক ধাক্কায় শেয়ারমূল্য ৫ শতাংশ নেমে গিয়েছে।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরেই পাগলামোতে মেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধে মেতে উঠেছেন। বিশেষ করে আমেরিকার সঙ্গে ব্যবসায় পাল্লা দিতে সক্ষম, এমন দেশগুলিকেই নিশানা করেছেন পাগলাটে মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় রয়েছে ভারতও। প্রথমে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। গতকাল বুধবার রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে আরও ২৫ শতাংশ কর চাপিয়েছেন। অর্থা‍ৎ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ কর চাপানো হয়েছে।

দিল্লির পাশাপাশি বেজিং-কেও নিশানা করেছেন ট্রাম্প ও তার সঙ্গী রিপাবলিকান সাংসদ ও নেতারা। চলতি সপ্তাহেই আরকানসাসের রিপাবলিকান সাংসদ টম কটন প্রযুক্তি সংস্থা ইন্টেলের পরিচালক বোর্ডের চেয়ারম্যানকে এক চিঠি পাঠিয়ে সংস্থার সিইও লিপ বু ট্যানের চিনা যোগসূত্র নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন। চিনের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও সেনা সম্পর্কিত সংস্থায় বিনিয়োগ নিয়ে জবাব চেয়েছিলেন। গতকাল বুধবারই ইন্টেলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছিল, ‘ইন্টেল এবং লিপ বু ট্যান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং মার্কিন সাএ্বভৌমত্বের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনাই নেই।’ ওই বিবৃতি জারির কয়েক ঘন্টার মধ্যেই ইন্টেল সিইওর পদ থেকে ট্যানের সরে যাওয়ার দাবি জানালেন ট্রাম্প।

 

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে