কেষ্টপুর বাগজোলা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি : কেষ্টপুরের বাগজোলা খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে কেষ্টপুর বাগজোলা খালে কিছু ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে এসে দেহ উদ্ধার করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, সোমবার সকালে উদয়নপল্লি ক্লাবের পাশে কেষ্টপুর বাগজোলা খালে স্থানীয়রা দেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। দ্রুত তাঁরা খবর দেয় নিউটাউন থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয়দের চেষ্টায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করার পর এলাকার কেউ তাঁকে চিনতে পারেনি। মৃত ব্যক্তি এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, কেষ্টপুরের দিক থেকে নিউ টাউন লোহাপুলের দিকে এই মৃতদেহটি ভেসে এসেছিল। সকালের দিকে স্থানীয়রাই প্রথমে বাগজোলা খালে কিছু ভাসতে দেখেন। প্রথমে বোঝা না গেলেও পরে সেটিকে দেখে তাঁরা বুঝতে পারেন মৃতদেহ ভাসছে। তড়িঘড়ি থানায়  খবর দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ব্যক্তি কোথা থেকে এলেন, কারাই বা তাঁকে সেখেনে ফেলে গিয়েছে কিছু জানা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওই ব্যক্তির কোন সময়ে মৃত্যু হয়েছে সেটাও জানা যাবে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তিকে অন্যত্র খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ কিছু দেখতে পেয়েছেন কিনা তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা