প্রকাশ্য রাস্তায় পিসির ওপর ধারালো অস্ত্রের কোপ ভাইপোর, চাঞ্চল্য বসিরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাসনাবাদ :  প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে পিসিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার গাড়াকুপি বাজার এলাকায়। সম্পত্তির বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, হাসনাবাদের গাড়াকপি বাজারে দোকানের সামনে পিসি শামসুর নাহার বিবিকে (Shamsur Nahar Bibi) দেখতে পায় অভিযুক্ত ভাইপো মাহবুব কিবরিয়া (Mehbub Kibriya) । দুজনের মধ্যে বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল পিসি শামসুর নাহার বিবি ও ভাইপো মাহবুব কিবরিয়ার মধ্যে। বৃহস্পতিবার আচমকাই পিসির ওপরে ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপাতে থাকে। ভয়াবহ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। প্রথমে কেউ সাহস করে এগোতে না পারেনি। পরে সাহস করে কয়েকজন ছুটে এসে ভাইপোর কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয়। এরপর  স্থানীয়রাই ওই আক্রান্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁরাই উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat Hospital) নিয়ে গিয়েছে। সেখানেই তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর রক্তক্ষরণও হয়েছে বিস্তর। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে পৌঁছেছে পুলিশ। কেন পিসিকে আক্রমণ করা হয়েছে, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবারের বাকি সদস্য থেকে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা। কেন ও কীভাবে হামলা চালানো হয়েছে সবটাই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?