দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুন স্মৃতিসৌধের একাংশ, ৮-৯ জনের চাপা পড়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর নিজামুদ্দিনে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের স্মৃতিসৌধের একাংশ। শুক্রবার (১৫ অগস্ট) বিকেল সাড়ে চারটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্বুজের একটা অংশ। ধ্বংসস্তুপের নিচে ৮ থেকে ৯ জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকার্যে ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে মোগল সম্রাট হুমায়ুনের স্মৃতিতে নিজামুদ্দিনে নির্মিত হয়েছিল সৌধটি। প্রতিদিনই বহু পর্যটক ও ইতিহাসের গবেষকরা স্মৃতিসৌধটিতে ঘুরতে আসেন। এদিন স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকেই স্মৃতিসৌধ দেখতে হাজির হয়েছিলেন। দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই একটি ঘরের ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। দুর্ঘটনার পরেই স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

১৫৫৬ সালে মারা যান মোগল সম্রাট হুমায়ুন।। তার ছয় বছর বাদে তাঁর স্ত্রী হামিদা বানু বেগম বুখারার স্থপতি মির্জা গিয়াসকে দিয়ে বেলেপাথরের এই সমাধিক্ষেত্র নির্মাণ করিয়েছিলেন। মোগল ইতিহাসে এটিই প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। ইউনেস্কোর ‘হেরিটেজ স্থাপত্যে’র তালিকায় রয়েছে দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্র।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের