অনলাইনে দুধ অর্ডার করতে গিয়ে সর্বস্বান্ত, প্রতারণার শিকার হয়ে ১৮.৫ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধা

অনলাইনে দুধ অর্ডার দিতে গিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা খোয়ালেন মুম্বইয়ের ৭১ বছর বয়সী এক বৃদ্ধা। জানা গিয়েছে, অনলাইনে দুধ অর্ডার করার সময়ে বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮.৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে দুধ অর্ডার দিতে গিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা খোয়ালেন মুম্বইয়ের ৭১ বছর বয়সী এক বৃদ্ধা। জানা গিয়েছে, অনলাইনে দুধ অর্ডার করার সময়ে বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮.৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। বড় প্রতারণার শিকার হলেন তিনি। শনিবার মুম্বই পুলিশ বিষয়টি জানিয়েছেন। একজন কর্মকর্তা জানিয়েছেন, মুম্বইয়ের ওয়াডালার বাসিন্দা ওই বৃদ্ধা এ মাসের শুরুতে একটি অনলাইন ডেলিভারি অ্যাপ থেকে দুধ অর্ডার করেছিলেন। এর দুদিন পরেই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮.৫ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ।

বৃদ্ধার অভিযোগ, গত ৪ অগস্ট একজন ব্যক্তির কাছ থেকে ফোন পেয়েছিলেন, তিনি নিজেকে একটি জনপ্রিয় দুধ সংস্থার নির্বাহী বলে দাবি করেছিলেন। এরপর তিনি বৃদ্ধার মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠিয়ে দুধ অর্ডার করার জন্যে বিস্তারিত তথ্য চান। তখন বৃদ্ধা কলটি বিচ্ছিন্ন না করেই লোকটির পাঠানো লিঙ্কে ক্লিক করে ফেলেন, এবং লোকটি যা যা নির্দেশ দিয়েছিল বৃদ্ধা সব নির্দেশ মেনে দুধ অর্ডার করেন। প্রায় ১ ঘন্টা ধরে লোকটি ফোনে কথা বলার পর বৃদ্ধা বিরক্ত হয়ে ফোনটি কেটে দেন। এ প্রসঙ্গে কর্মকর্তা জানিয়েছেন যে, এই ঘটনার পরের দিন অভিযোগকারী একই অভিযুক্তের কাছ থেকে একটি ফোন কল পান, যিনি তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করেন।

পরের দিনগুলিতে নিয়মিত ব্যাংক পরিদর্শনের সময়, অভিযোগকারী আবিষ্কার করেন যে তার একটি অ্যাকাউন্ট থেকে ১.৭ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এবং আরও খোঁজখবর নেওয়ার পর তিনি দেখতে পান যে তার অন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে গিয়েছে। পুলিশের মতে, তিনটি ব্যাংক অ্যাকাউন্ট অভিযোগকারীর ১৮.৫ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযোগকারীর মোবাইল ফোনে পাঠানো লিঙ্কে ক্লিক করার পর অভিযুক্ত ব্যক্তি তাঁর ফোন হ্যাক করতে সক্ষম হয়েছিলেন। ইতিমধ্যেই পুলিশ এই সপ্তাহের শুরুতে একটি মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের