মুম্বইয়ের সরকারি হাসপাতাল থেকে পালাল ৫ মাসের অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি

মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক আসামিকে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিলেন পুলিশ। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন ওই বাংলাদেশি মহিলা আসামি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক আসামিকে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিলেন পুলিশ। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন ওই বাংলাদেশি মহিলা আসামি। জানা গিয়েছে, ভুয়ো ভারতীয় পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র বানিয়ে মুম্বইতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ওই মহিলা। এরপর তাঁর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পর গত ৭ অগস্ট মহিলাকে গ্রেফতার করে মুম্বইয়ের ভাসি থানার পুলিশ। ধৃতের নাম, রুবিনা ইরশাদ শেখ। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন আগে তাঁরা খবর পেয়েছিলেন যে, ভাসি এলাকায় এক মহিলা বাংলাদেশি পরিচয় গোপন করে থাকছেন।

সেই খবর পাওয়ার পরেই ভাসি থানা এলাকায় তল্লাশি শুরু করেন পুলিশ এবং রুবিনাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভুয়ো ভারতীয় পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র তৈরির অভিযোগ রয়েছে। তাই পাসপোর্ট আইন এবং বিদেশি আইনের আওতায় রুবিনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে বাউকুল্লা জেলে রাখা হয়েছিল। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তার মধ্যে গত ১১ অগস্ট তাঁর ত্বকে সংক্রমণ ধরা পড়ে। জেলে থাকাকালীন মহিলা জানান, তাঁর জ্বর এসেছে। অগত্যা শারীরিক পরীক্ষার জন্যে রুবিনা কে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশি পাহারায় হাসপাতালের তাঁর চিকিৎসা চলছিল।

কিন্তু গত বৃহস্পতিবার (১৪ অগস্ট) সন্ধ্যায় হাসপাতালের ভিড়ের সুযোগে পাহারায় থাকা মহিলা কনস্টেবলকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান রুবিনা। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই হুলস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এখন বাংলাদেশি ওই মহিলা অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁকে খোঁজার জন্যে বেশ কয়েকটি দল গঠন করেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে! এবং কোনও বন্দিকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এলে হাসপাতালে কীরকম নিরাপত্তা ব্যবস্থা করা উচিত, আদতে হাসপাতালে তেমন নিরাপত্তা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন পুলিশ।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের