জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে ৪ জন নিহত, আহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে জম্মু ও কাশ্মীর। রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে মেঘ ভাঙনের ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার ও রবিবারের মধ্যরাত্রে রাজবাগের জোড়ঘাটি গ্রামে মেঘ ভাঙনের ফলে একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেশ কিছু জমি ও সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়। তীব্র প্রচেষ্টার পর, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (SDRF) একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কার্যে যোগ দিয়েছেন।

আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। কাঠুয়া থানার আওতাধীন বাগার্ড এবং চাংদা গ্রামে এবং লক্ষ্মণপুর থানার দিলওয়ান-হুতলি গ্রামেও ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ নদীতে জলস্তর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। উজ নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। নিরাপত্তার জন্য স্থানীয়দের নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে। এমনিতেই ভয়াবহ অবস্থা হয়ে রয়েছে জম্মু ও কাশ্মীরে। আগেই মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে ভেসে গিয়েছিল কিশতোয়ার। ক্রমশ বাড়ছে মৃত্যু। ঐতিহাসিক মাচাইল মাতা যাত্রার পথে পদ্দার এলাকায় এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই স্থানে তীর্থযাত্রীদের জন্য স্থাপন করা একটি বিশাল লঙ্গর সম্পূর্ণরূপে ভেসে গিয়েছে। মেঘ ভাঙনে অনেক বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। চিশোটি গ্রামে মেঘ ভাঙার পর মাচাইল মাতা যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই শুরু হওয়া শ্রী মাচাইল মাতা যাত্রা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পদ্দার উপত্যকার মাচাইলের চণ্ডী মাতা মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়। এদিকে আকস্মিক হড়পা বানের ফলে শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের